10. ১০. দশ আঘাত

10. ১০. দশ আঘাত — ছবি 1

মোশি ও হারন ফরৌনের কাছে গেলেক। উরা বললেক, “ইসরাইলের ঈশ্বর এই বলেক, “আমার প্রজা ন্করা কে জেতে দে !” কিন্তু ফরৌন সেটাতে কান দিলেক নাই। ইস্রায়ল্দের মুক্ত করার চাই, অউ উরাকে আর হ শক্ত কাজ করাতে বাধ্য করলেক।

10. ১০. দশ আঘাত — ছবি 2

ফরৌন নক দের কে যেতে দিতে মন কে শক্ত করি চললেক তাই ঈশ্বর মিশরে দশটা আঘাত করলেক। এই আঘাত আর দ্বারা ঈশ্বর ফরৌন কে দেখালেক যে তিনি ফরৌন নু আর মিশরের সকল ঠাকুর নু বেশি শক্তিশালী।

10. ১০. দশ আঘাত — ছবি 3

ঈশ্বর নীল নদী কে রক্ত করি দিলেক, কিন্তু তবু হ ফরৌন ইস্রায়লীয় দের যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 4

ঈশ্বর পুরোপুরি মিশরে ব্যাঙ পাঠালেক। ফরৌন মোশি কে অনুরোধ করলেক যেন ব্যাঙ দের কে সরাই নু যাওয়া হয়। সকল ব্যাঙ দের মরি যাওয়ার পর ফরৌন উহার হৃদয় কঠোর করলেক আর ইস্রায়্লীদের মিশর নু যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 5

তাই ঈশ্বর পশুর একটা আঘাত পাঠালেক। তারপর মাছির একটি আঘাত মোশিকে ও হারন কে ডাকলেক আর বললেক যে যদি উরা এই আঘাত থামাই দেয় তাহলে ইস্রায়লীয়দের মিশর নু যেতে পারে। তেতবা মোশি অনুরোধ করলেক, ঈশ্বর মিশর নু সকল মাছিদের সরাই নে। কিন্তু ফরৌন তার হৃদয় কঠোর করলেক আর নকদের মিশর নু যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 6

তারপর ঈশ্বর সকল গরু ছেলি মিশরীয়দের থালেক উরা অসুস্থ আর মরি যাবার কারণ ঘত্লেক কিন্তু ফরৌন এর হৃদয় কঠোর করলেক আর অউ ইস্রায়েলীয় দের যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 7

তারপর ঈশ্বর মোশিকে ফরৌনের সামনে বাতাসে ছাই ফেলতে বললেক। যেতবা অউ সেটা করলেক, তেতবা মিশরীয়দের চামড়ায় বেদনা ও ফোঁড়া দেখা দিলেক, কিন্তু ইস্রায়্লীয়দের কিছু হলেক নাই। ঈশ্বর ফরৌনের হৃদয় শক্ত করথালেক, আর ফরৌন ইস্রায়্লীয়্দের যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 8

এরপর ঈশ্বর শিলাবৃষ্টি পাঠালেক যা মিশরের বেশির ভাগ চাষ কে নষ্ট করলেক আর যে কেউ বাইরে যাবেক সে মরি যাবেক ফরৌন মোশিকে আর হারন কে ডাকি পাঠালেক আর বললেক, “আমি পাপ করেছি তুরা যেতে পারো।” তাই মোশি প্রার্থনা করলেক, আর আকাশ নু শিলাবৃষ্টি হবা বন্ধ হলেক।

10. ১০. দশ আঘাত — ছবি 9

কিন্তু ফরৌন আবার পাপ করলেক, আর উহার হৃদয় কঠোর করলেক অউ ইস্রেলীয়দের যেতে দিলেক নাই।

10. ১০. দশ আঘাত — ছবি 10

তাই ঈশ্বর পুরাপুরি মিশরে বহুপরিমান ফিড়িং এর পাল পাঠালেক। এই ফিড়িং এর পালরা সকল ফসল খাই নিলেক যা শিলাবৃষ্টিতে বাঁচি গেথালেক।

10. ১০. দশ আঘাত — ছবি 11

তারপর ঈশ্বর অন্ধকার পাথালেক যা তিনদিন পযন্ত থালেক এটা এতটা ঘন থালেক যে মিশরীয়রা ঘর নু বাড়াতে পারলেক নাই। কিন্তু যেঠে ইস্রায়্লীয়রা থাকতেক সেঠে আলো থালেক।

10. ১০. দশ আঘাত — ছবি 12

এমন কি এই নয়টা আঘাতের পর ও ফরৌন ইস্রায়্লীয়্দের যেতে দিলেক নাই, যেহেতু ফরৌন শুনথালেক নাই, তাই ঈশ্বর শেষ আঘাত টাকে পাঠাবার পরিকল্পনা করলেক, এটা ফরৌনের মন বদলায় দিতে পারবেক।

এটি বাইবেলের গল্প নিবা হচ্ছে যাত্রাপুস্তক ৫:-১০:

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।