16. ১৬. উদ্ধার কর্ত্তাগন
যিহোশুয়ের মৃতুর পর, ইস্রালিয়রা ঈশ্বরের অবাধ্য হলেক, এবং কনানিয় বাকি নকদের বার করলেক নাই, উরা ঈশ্বরের ব্যবস্থা ও মানলেক নাই| ইস্রালিয়রা সত্য পরমেশ্বর সদাপ্রভু ঈশ্বরের আরাধনার বদলে কনানিয় ঠাকুররাকে আরাধনা আরম্ভ কঁরি দিলেক। ইস্রালিয়্দের কোনো রাজা থালেক নাই তাই সকলে উরাকার জন্য যা ভালো মনে করতেক সেটা করতেক|
যেহেতু ইস্স্রালিয়রা ইশ্বরের অবাধ্য করি চলতেক তাই তিনি উরাকে সাজা দিলেক, শত্রুর কাছে উরাকে হারাই দিলেক। এই শত্রুরা ইস্রালিয়্দের কাছ নু জিনিস চুরি করলেক, উরাকার জমি যায়গা নষ্ট করলেক, আর উরাকার অনেককেই হত্যা করলেক|ঈশ্বরের অবাধ্য হই চলার আর শত্রুরাকার কাছে দমন হঁই চলার অনেক বছর পর ইস্রালিয়রা অনুশ্চনা করলেক আর ইশ্বরের কাছে প্রার্থনা করলেক, যেন তিনি উরাকে উদ্ধার করেন।
তেতবা ঈশ্বর এক জন উদ্ধারকারী পাঠালেক, যিনি উরাকে শত্রুদের হাত নু রক্ষা করবেক আর সউ জমিতে শান্তি ঘুঁরাই নি আসলেক|কিন্তু তারপর নকরা আবার ইশ্বর কে ভুলি গেলেক, এবং ঠাকুর পূজা আরম্ভ কঁরি দিলেক, তাই ঈশ্বর মিদিয়্নিয়রাকে শত্রুরাকার একটা দল উরাকে হারায়দিবার তরে অনুমতি দিলেক|
মিদিয়্নিয়রা সাত বছরের ইস্রালিয়্দের সকল ফসল নি গেলেক, ইস্রালিয়রা খুব ডরাই গেলেক, উরা পাহাড়এর কোটরে নুকাই গেলা|যেন মিদিযনিয়রা উরাকে খুঁজি নাই পায়, শেষে উরা ঈশ্বরের কাছে কাঁদলেক, যেন তিনি রক্ষা করেন|
একদিন ইসরাইলের গিদিয়্ন নামের এক নক নুকাই গম ঝাড় থালেক, যেন মিদিযনিয়রা সেগা চুরি করতে নাই পারেক| সউ সময় সদাপ্রভুর এক স্বর্গ দূত গিদিয়্নের কাছে আসলেক আর বললেক ‘ঈশ্বর তর সহবর্ত্তি, হে মহান যোদ্ধা যা আর ইস্রালিয়্দের মিদিয়্নিয়্দের হাত নু রক্ষা কর।
গিদিয়নের বাবার ঠাকুরের একটা বেদী থালেক, ঈশ্বর গিদিযনকে সউ বেদীকে নষ্ঠ করতে বললেক, কিন্তু গিদিয়ন লোকদের ভয় পালেক তাই সউ রাত হবা অবধি অপেক্ষা করলেক|তারপর সউ বেদী টা কে নষ্ট করলেক, আর সেটাকে ধুলায় মিসায় দিলেক, অউ ঠাকুরের উপর সমর্পণ করার বেদির কাছাকাছি ঈশ্বরের তরে একটা নতুন বেদী তৈরী করলেক আর সেটার উপর ইশ্বরে নাম বলি উত্সর্গ করলেক|
পরেরদিন সকালে নকরা দেখলেক ঠাকুরের প্রতি সমর্পিত বেদিটাকে কেউ নষ্ট আর ধুলায় মিশে দিছে, আর উরা তাতে রাগী গেলেক, উরা গিদিয়নের ঘরে গেলেক উহাকে মারি দিবার জন্য কিন্তু গিদিয়নের বাবা বললেক ‘কেনে তুরা তুরাকার ঠাকুরের সাহায্য করার চেষ্টা করছ, যদি সে এক ঈশ্বর হন তাহলে অউ নিজেকে রক্ষা করুক’ যেহেতু তিনি একথা বললেন, তাই উরা গিদিয়্নকে হত্যা করলেক না|
তারপর আবার মিদিয়নিরা ইস্রালিয়্দের কাছ নু লুঠ করতে আসলেক, উরা এতবেশি সংখ্যায় থালেক যে উরা কে গণনা করা গেলেক নাই| গিদিয়্ন উরাকার বিরুদ্ধে যুদ্ধ করারর জন্য ইস্রালিয়্দের একঠে ডাকলেন, গিদিয়্ন ঈশ্বরের কাছে নিশ্চিত হবার জন্য দুটো চিহ্ন চাইলেক, যে ঈশ্বর ইস্রায়েল কে রক্ষা করার তরে উহাকে ব্যবহার করবেক|
প্রথম চিহ্নস্বরূপ গিদিয়ন একটা কাপড় জমিতে রাখলেক আর ঈশ্বরের কাছে চাইলেক, যেন পরেরদিন সকালে শিশির কেবল সউ কাপড়টায় পড়ে এবং ভূমিতে না পড়ে, ঈশ্বর তাই করলেক|পরের রাতে তিনি চাইলেক যেন জমি ভিজে কিন্তু কাপড়টি নয়, ঈশ্বর তাই করলেক|এই দুই চিহ্ন গিদিযনকে নিশ্চিত করলেক যে মিদিয়্নিয় নু ইস্রালিয়্দের রক্ষা করতে ঈশ্বর উহাকে ব্যবহার করবেক|
৩২, ০০০ ইস্রালিয় সৈন্য গিদিয়নের কাছে আসলেক, কিন্তু ঈশ্বর উহাকে বললেক ‘উরা অনেক বেশি তাই গিদিয়্ন যুদ্ধ্য করতে ভয় পালেক এমন ২২, ০০০ সৈন্যকে ঘুরাই দিলেক। ঈশ্বর গিদিযনকে বললেক যে উহার কাছে এখনো ঢের নক রয়েছে। তাই গিদিয়ন ৩০০ জন সৈন্য ছাড়া সকলকে ঘুরাই দিলেক।
সউ রাতে ঈশ্বর গিদিযনকে বললেক ‘মিদিযনিয়্দের তাম্বুর বাতে যাও, আর যেতবা তুই উহার কথা শুনবেক, তুই আর ড়রাবে নাই। তাই সেই রাতে গিদিয়ন তাম্বুর বাতে গেলেক, আর এক মিদিয়্নিয় সৈন্য কে উহার এক বন্ধু সৈন্যর কাছে তার কিছু স্বপ্নের বিষয়ে বলতে শুনলেক, সউ পুরুষের বন্ধু উহাকে বললেক ‘এই স্বপ্নের মানে হলেক যে গিদিয়নের সৈন্য মিদিয়্নিয় সৈন্যদের হারাই দিলেক জেতবা গিদিয়ন এই কথা শুনলেক, যেতবা গিদিয়ন একথা শুনলেক, সে ঈশ্বরের আরাধনা করলেক|
তার পর গিদিয়ন তার সৈন্যদের কাছে ফিরি আসলেক, আর সকলকে একটা সিঙ্গা, একটা মাটির বাসন আর একটা মশাল দিলেক|উরা তাম্বুগাকে ঘেরাও করলেক, যেঠে মিদিয়নিয়্ সৈন্যরা ঘুমায় থালেক। গিদিয়নের সৈন্যদের মশাল মাটির বাসনে থালেক তাই মিদিয়নিয়রা মশালের আলো দেখতে পালেক নাই|
তারপর গিদিয়নের সকল সেনা উরাকার প্রাত্র একই সময় ভাঙ্গলেক, হটাত মশালের আলো দেখা গেলেক, উরা উরাকার সিঙ্গা বাজালেক আর চিত্কার করলেক ‘ঈশ্বরের আর গিদিয়নের জন্য একটা তলোয়ার’|
ঈশ্বর মিদিযনিয়্দের ভুল বুঝালেক যেন উরা একেঅপরেকে আক্রমন ও হত্যা করবেক, তেতবা বাকি ইস্রালিয়্দের ডাকা হলো যেন উরা তাদের খেদাবার জন্য সাহায্য করে, উরা উরাকার অনেককে হত্যা করলেক, আর ইস্রালিয়দের জমি থেকে তাড়াই দিলেক|১২০.০০০ মিদিযনিয় সে দিন মঁরি যায়, ঈশ্বর ইসরায়েলকে রক্ষা করলেক|
নকরা গিদিযনকে রাজা বানাতে চাইলেক, গিদিয়ন উরাদের সেই অনুমতি দিলেক নাই, কিন্তু কিছু সোনার আংটি চাইলেক যা উরা মিদিযনিয়্দের কাছ নু নি থালেক, নকরা গিদিয়নকে অনেক বেশি পরিমানে সোনা দিলেক|
তারপর গিদিয়ন সউ সোনাকে একটি বিশেষ কাপড়ে পরিনত করলেক, যেমনটি মহা পুরোহিত পরিধান করতেক|কিন্তু নকরা সেটার আরাধনা করা শুরু করলেক, যেন সউটা একটা ঠাকুর। তাই ঈশ্বর ইস্রালিয়্দের আবার সাজা দিলেক, কেননা উরা ঠাকুর পূজা করথালেক|ঈশ্বর উরাকার শত্রুদের অনুমতি দি থালেক যেন উরাকে হারাতে পারে| শেষে উরা আবার ঈশ্বরের কাছে সাহায্য চাইলেক, আর ঈশ্বর উরাকার আর এক উদ্ধারকারী পাঠাই দেন|
এই একই বিষয় অনেকবার বারবার হতে থালেক, ইস্রালিয়রা পাপ করেঠে ঈশ্বর উরাকে সাজা দিবেক, উরা অনুশোচনা করলেক আর ঈশ্বর উরাকার জন্য এক উদ্ধারকারী পাঠাবেক| মেলা বছর ধরি ঈশ্বর মেলা উদ্ধারকারী পাঠালেক যে ইস্রালিয়দের উরাকার শত্রুদের হাত নু রক্ষা করবেক|
শেষে নকরা ঈশ্বরের কাছে একটা রাজা চাইলেক, যেমন টি অনন্য দেশে থালেক|উরা একটা রাজা চাইথালেক যিনি হবেক লম্বা চওড়া আর শক্তিশালী, এবং যিনি উরাকার যুদ্ধে নেতৃত্র দিতে পারবেক, ঈশ্বর উরাকার অনুরোধটাকে পছন্দ করলেক নাই, তবুও তিনি উরাকার পছন্দ মতুন রাজা দিলেক।
একটি বাইবেলের গল্প নিবা হচ্ছে >বিচার কর্ত্তৃগনের বিবরন ১:-৩:৬:-৮:
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।