21. ২১. ঈশ্বর খ্রীস্টবিষয়ক প্রতিজ্ঞা করেন
শুরু থেকেই ঈশ্বর খ্রীস্ট কে পাঠাবার পরিকল্পনা করি রাখথালেক। খ্রীষ্ট বিষয়ক প্রতিজ্ঞা প্রথমে আদম আর হবার কাছে করথালেক। ঈশ্বর প্রতিজ্ঞা করথালেক যে হবার এক উত্তরাধিকারী জন্মাবে যিনি সাপের মাথা থেতলাই শেষ করবেক। যে সাপটি হবাকে ছলনা করথালেক সে হলেক শয়তান। প্রতিজ্ঞাটির অর্থ হলেক যে খ্রীস্ট শয়তান কে পুরাপুরি হারাবেক।
ঈশ্বর আব্রাহাম কে প্রতিজ্ঞা করলেক যে তার দ্বারা পৃথিবীর সকল জাতি অশির্বাদিত হবেক। এই আশির্বাদ তেতবা ফলি যাবেক যেতবা ভবিষ্যতে কোন কালে খ্রিষ্ট আসবেক। তিনি এসব সম্ভব করবেক। যেন পৃথিবীর সকল জাতির নকরা উদ্ধার পায়।
ঈশ্বর মোশী কে প্রতিজ্ঞা করলেক যে ভবিষতে তিনি মোশীর মত একনক ভাববাদী তৈরি করবেক ৷ এটা থালেক খ্রীষ্ট বিষয়ক আর একটা প্রতিজ্ঞা যিনি কিছুকাল পরই আসবেক ৷
ঈশ্বর রাজা দায়ূদ কে প্রতিজ্ঞা করথালেক যে তার আগামী বংশের একনক ঈশ্বরের নকদের উপর চিরকালের তরে রাজত্ব করবেন ৷ এটার মানে হলেক যে খ্রীষ্ট দায়ূদের নিজ এর উত্তরাধিকারী হবেক ৷
ভাববাদী যিরমিয়ের দ্বারা, ঈশ্বর প্রতিজ্ঞা করথালেক যে তিনি একটা নতুন নিয়ম চালু করবেক, কিন্তু তা সীনয় পর্বতে ইস্রায়লীয়দের সাথে ঈশ্বরের করা নিয়মের মত নয় ৷ নতুন নিয়মে, ঈশ্বর নকদের হৃদয়ে তার ব্যবস্থা নেখবেক, যেন নকরা ঈশ্বরকে ব্যক্তিগত ভাবে জানতে পারে, উরা হবে তার প্রজা, আর ঈশ্বর উরাকার পাপ ক্ষমা করবেক ৷ খ্রীষ্টই নতুন নিয়ম স্থাপন করবেক ৷
ঈশ্বরের ভাববাদিগণরাও বলথালেক যে খ্রীষ্ট একনক ভাববাদী, এককন যাজক, আর একনক রাজা হবেক ৷ ভাববাদী হলেক এমন একনক যিনি ঈশ্বরের বাক্য শুনে আর তারপর নকদের ঈশ্বরের কাছ নু শুনা বাক্যগুলো ঘোষণা করবেক ৷ খ্রীষ্ট যাকে পাঠাবার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করথালেক তিনিই হবেন সকলের উপরের ভাববাদী ৷
ইস্রায়লীয় যাজকেরা নকদের হই উরাকার পাপের শাস্তির এক পরিপূরকরূপে ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করতেক ৷ যাজকেরা নকদের জন্য প্রার্থনাও করতেক ৷ খ্রীষ্ট হবেক সেই সকলের সেরা মহাযাজক যিনি নিজেকে একটি পূর্ণ বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করবেক ৷
একজন রাজা হলেক যিনি একটি রাজ্য রাজত্ব করতেক আর নকদের ন্যায় করবেক ৷ খ্রীষ্ট হবেক সেই সর্বশ্রেষ্ঠ মহারাজ যিনি তার পূর্বপুরুষের সিংহাসনে বিরাজমান হবেক ৷ তিনি সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব করবেক, আর চিরকাল সততার সাথে ন্যায়বিচার করবেক আর সঠিক নির্ণয় নিবেক ৷
ঈশ্বরের ভাববাদীরা অন্য আরও অনেক কথা খ্রীষ্টের বিষয়ে বলথালেক ৷ মালাখি ভাববাদী ভাববাণী করথালেক যে এক মহান ভাববাদী আসবেক খ্রীষ্টের পূর্বে ৷ যিশাইয় ভাববাদী ভাববাণী করথালেক যে খ্রীষ্ট এক কুমারীর দ্বারা জন্মাবেক ৷ মীখা ভাববাদী বললেক যে তিনি বৈৎলেহম নগরে জন্মাবেক ৷
যিশাইয় ভাববাদী বললেক যে খ্রীষ্ট গালীল প্রদেশে বসবাস করবেক, চূর্ণ হৃদয়ী নকদের সান্তনা দেবেক, আর বন্দিদের জন্য স্বাধীনতা ঘোষণা করবেক আর বন্দিদের মুক্ত করবেক ৷ তিনি আরও বলতেক যে খ্রীষ্ট রোগীদের সুস্থ করবেক আর উরাকার যারা শুনতে, দেখতে, বলতে বা হাঁটতে পারে নাই ৷
যিশাইয় ভাববাদী আরও ভাববাণী করথালেক যে খ্রীষ্টকে কোনো কারণ ছাড়া অন্যদের দ্বারা ঘৃণিত ও তিরস্কৃত হতে হবেক ৷ অন্য ভাববাদিগণ ভবিষ্যৎবাণী করথালেক যে যারা খ্রীষ্টকে হত্যা করবেক তারা তার পোশাকের জন্য জুয়া খেলবেক আর তার এক বন্ধুই উহাকে প্রতারণা করবেক ৷ সখরিয় ভাববাদী ভাববাণী করথালেক যে সেই বন্ধুকে তিরিশটি রুপার মুদ্রা দিবা হবেক খ্রীষ্ট কে প্রতারণা করার জন্য৷
ভাববাদীরা আরো বললেক যে কিভাবে খ্রীষ্ট মঁরি যাবেক ৷ যিশাইয় ভাববাণী করলেক যে নকরা খ্রীষ্টের উপর থুতু ফেলবেক, উহাকে ঠাট্টা করবেক ও আঘাত করবেক ৷ তারা উহাকে বিদ্ধ করবেক আর তিনি অনেক কষ্টে ও শোকে মঁরি যাবেক, যদিও তিনি ভুল কিছুই কঁরি থাকবেন না ৷
ভাববাদী আরো বললেক যে খ্রীষ্ট সকল সিদ্ধ হবেন, কেননা উহার মধ্যে কোনো পাপ থাকবেক না ৷ তিনি মঁরি যাবেক অন্যদের তরে পাপের শাস্তি গ্রহণ কঁরি ৷ উহার শাস্তি গ্রহণ নকদের আর ঈশ্বরের মধ্যে শান্তি স্তাপন করবেক ৷ এই কারণে, খ্রীষ্ট কে ভাঙ্গাটা থালেক ঈশ্বরের পরিকল্পনা ৷
ভাববাদীরা ভাববাণী করেছে যে খ্রীষ্ট মরবেক আর ঈশ্বর উহাকে মরা নু আবার জীবিত করবেক ৷ খ্রীষ্টের মরা ও জীবিত হই উঠার দ্বারা, ঈশ্বর পাপীদের উদ্ধারের পরিকল্পনা পূরন করবেক আর নতুন নিয়ম শুরু করবেক ৷
ঈশ্বর নকদের কাছে খ্রীষ্ট সমন্ধে অনেক কিছু প্রকাশ করথালেক, কিন্তু খ্রীষ্ট সেই ভাববাদীদের করোও সময়কালে আসে নাই ৷ শেষ ভাববাণী বলার প্রায় ৪০০ বছরেরও বেশি সময়ের পর, ঠিক সঠিক সময়ে, ঈশ্বর খ্রীষ্ট কে পৃথিবীতে পাঠাবেক ৷
একটি বাইবেলের গল্প : নিবাহছে আদিপুস্তক ৩:১৫; ১২:১-৩; দ্বিতীয় বিবরণ ১৮:১৫; ২ শমূয়েল ৭; যিরমিয় ৩১; যিশাইয় ৫৯:১৬; দানিয়েল ৭; মালাখি ৪:৫; যিশাইয় ৭:১৪; মীখা ৫:২; যিশাইয় ৯:১-৭; ৩৫:৩-৫; ৬১:৫৩; গীতসংহিতা ২২:১৮; ৩৫:১৯; ৬৯:৪; ৪১:৯; সখরিয় ১১:১২-১৩; যিশাইয় ৫০:৬; গীতসংহিতা ১৬:১০-১১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।