28. ২৮. ধনবান শাসক যুবক

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 1

একদিন এক ধনী যুবক যিনি সেখানকার মালিক থালেক, যিশুর কাছে আসলেক আর প্রশ্ন করলেক ‘হে সৎ গুরু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হইবেক’? যীশু তাকে বললেক আপনি আমায় কেনে সৎ বলছেন, একজন মাত্র সৎ রইছে আর তিনি হলেক ঈশ্বর, কিন্তু আপনি যদি অনন্ত জীবন চান তবে ঈশ্বরের আজ্ঞা পালন করুন।

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 2

কোন গুলা আমাকে পালন করতে হইবেক?তিনি জিজ্ঞাসা করলেক, যীশু উত্তর দিলেক হত্যা করবেক নাই, ব্যভিচার করবেক নাই, চুরি করবেক নাই, মিথ্যা বলবেক নাই নিজের মা বাবাকে আদর করবেক, আর নিজের প্রতিবেশিকে নিজের সমান প্রেম করবেক|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 3

কিন্তু সউ যুবক বললেক ‘আমি এই সকল ব্যবস্থা আমার ছেনাকাল থাকনু মানি আসছি’ অনন্ত কাল বাঁচার জন্য আমাকে আর কি কি করতে হবেক?যীশু উকে দেখলেক আর স্নেহ করলেক|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 4

যীশু উত্তর দিলেক ‘যদি আপনি সিদ্ধ হতে চান তবে আপনার যা কিছু বিষয়বস্তু আছে তা বিক্রি করুন আর সউ টাকা গরিবদের বিতরণ করুন, স্বর্গে আপনার বিষয়-সম্প্রত্তি হবে, তার পর আসুন আমার অনুশরন করুন|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 5

যেতবা সেই যুবক, যা কিছু যীশু বললেক শুনলেক, কিন্তু দুঃখিত হলেক, কেননা তিনি খুবই ধনী থালেক, আর তার যা কিছু থালেক সে গুলো দিতে চালেক না| তিনি ফিরলেক আর যিশুর কাছ থাকতে চলি গেলেক|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 6

তারপর যীশু তার শিষ্যদের বললেক ‘ধনীদের জন্য এটি খুবই কঠিন ঈশ্বরের রাজ্যে ঢুকার জন্য, হ্যা সূঁচের ছিদ্র নু ঢুঁকি পার হওয়া একটি উটের জন্য ও সহজ কিন্তু ঈশ্বরের রাজ্যে একজন ধনী ব্যক্তির প্রবেশ ততটাই কঠিন|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 7

যেতবা শিষ্যরা শুনলেক যা যীশু বললেক ‘তেতবা উরা আশ্চর্য হলেক, আর বললেক, তাহলে কারা উদ্ধার পাতে পারে’?

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 8

যীশু শিষ্যদের দেখলেক আর বললেক ‘নকদের জন্য এ অসম্ভব কিন্তু ঈশ্বরের জন্য সকল কিছু সম্ভব|

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 9

পিতর যিশুরকে বললেক, ‘আমরা সকল কিছু পরিত্যাগ করছি আর আপনাকে অনুশরন করেছি আমাদের পুরস্কার কি হবে?

28. ২৮. ধনবান শাসক যুবক — ছবি 10

যীশু উত্তর দিলেক ‘সকলে যারা ঘর, ভাই, বোন, মা বাবা, সন্তান সম্পত্তি আমার জন্য ত্যগ করেছে. উরা শতগুনেরও বেশি পাবে। আর অনন্ত জীবনও পাবে। কিন্তু অনেকে যারা প্রথম শেষে পৌচাঁবেক আর যারা শেষে উরা প্রথম হবেক’|

একটা বাইবেলের গল্প নিবা হচ্ছে >মথি ১৯:১৬-৩০:মার্ক ১০:১৭-৩১, লুক ১৮:১৮-৩০,

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।