42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 1

যীশুর মৃত্যু নু জীবিত হবার সেই দিনে, দু নক শিষ্যরা কাছের এক শহরে গে থালেক, যেতবা উরা হাঁটথালেক, উরা একেঅপরের সাথে কথা বল্থালেক যে যীশুর সাথে কি কি ঘটথ্লেক, তারা আশা করথালেক যে তিনিই খ্রিস্ট, কিন্তু টাকে যে হত্যা করা হো থালেক| এখন সেই মহিলারা বলছে যে তিনি জীবিত হলেক, উরা জানতনা যে কি বিশ্বাস করবে

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 2

যীশু উরাকার কাছে গেলেক আর তাদের সাথে সাথে হাঁটা শুরু করলেক, কিন্তু উরা তাকে চিনতে পারলেক নাই, তিনি উরাকে জিজ্ঞাস করলেক তারা কি বিষয়ে কথা বলছে, আর উরাউরা সকল কথা যা কিছুদিন ধরি যিশুর সাথে ঘটথালেক তা বললেক। উরা ভাবলেক যে উরা এক পথিকের সাথে কথা বলছে, যে জানেনাই জেরুশালোমে কি ঘটছে|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 3

তারপর যীশু উরাকার বর্ণনা দিলেক যে ঈশ্বরের বাক্য খ্রিস্ট সমন্ধে কি বলে, তিনি তাদের মনে করাই দেন যে ভাববাদীরা খ্রিস্ট সমন্ধে বলেছে যে, তাকে কষ্ট সইতে আর মরতে হবেক, কিন্তু টাকে তিনদিন পর জীবিত করা হবেক|যেতবা উরা শহরে পৌচালেক, সেঠে সেই দুই নক থাকার পরিকল্পনা করথালেক, তেতবা এক্কেবারে সন্ধ্যা ঘনায় গেথালেক|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 4

সউ দুই নক যীশুকে উরাকার সাথে থাকার অনুরোধ করলেক, আর তিনি তাদের অনুরোধ রাখ্লেক| যেতবা তারা রাতের খাবার খাওয়ার জন্য প্রস্তুত হলেক, যীশু একটি রুটি নি ইশ্বরকে ধন্যবাদ করলেক আর তারপর তা ভাঙ্গলেক। হঠাত যীশুকে চিনতে পারলেক, কিন্তু সেই মুহুর্তে উরাকার দৃষ্টি নু তিনি উধাও হলেক|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 5

উরাকার দৃষ্টি নু তিনি উধাও হলেক, দু নক একেঅপরকে বললেক ‘তিনি যীশু থালেক সেই জন্যই যেতবা আমারকার সাথে ঈশ্বরের বাক্য বল্থালেক আমারকার হৃদয় জ্বল্থালেক, ততক্ষনাত উরা জিরুশালোমে ঘুঁরি গেলেক| যেতবা উরা পৌচালেক শিষ্যদের বললেক ‘যীশু জীবিত আমরা উরাকে দেখছি’’|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 6

যেতবা শিষ্যরা কথা বল্থালেক যীশু হটাত ঘরের মধ্যে আবির্ভাব হলেক আর বলেক ‘’তুরাকার শান্তি হোক ‘’শিষ্যরা ভাবলেক যে তিনি একটি ভূত, কিন্তু যীশু বললেক ‘তুরা ভয় ভীত কেনে আর কেনে সন্দেহ করছ?তুরা আমার হাত ও পা দেখ, ভূতদের আমার মতন দেহ হয় না’’| তিনি যে ভূত নাই টা প্রমান করতে তিনি কিছু খাতে চাইলেক, উরা তাকে একটি রাঁধা মাছ দিলেক আর তিনি তা খালেক,

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 7

যীশু বললেক ‘’আমি তুরাখে বলছি যে ঈশ্বরের বাক্যে আমার বিষয়ে যাকিছু নেখা আছে টা পূর্ণ হবেক, তারপর তিনি উরাকার বুদ্ধি খুলি দিলেক যেন উরা ঈশ্বরের বাক্য বুঝতে পারে, তিনি বললেক ‘’ বহু আগে নেখা হয়েছে যে খ্রিস্টকে দুঃখ ভোগ করতে হবেক মরতে হবেক আর তৃতীয় দিনে মরাদের মাঝু নু উঠতে হবেক’’|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 8

শাস্ত্রে নেখা আছে যে আমার শিষ্যরা সকলকে ঘোষণা করবেক যে প্রত্যেক কে উরাকার পাপের ক্ষমা পাতে অনুশোচনা করতে হবেক, উরা জেরুশালম নু তা আরম্ভ করবেক, আর তার পর পৃথিবীর সকল জাতির কাছে, তুরা এ সকলের শাক্ষী|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 9

আগামী চল্লিশ দিনে যীশু তার শিষ্যদের কাছে বহুবার দেখা দিলেক, একবার তিনি ৫০০ নক্দের সামনে দেখা দিলেক, তিনি বিভিন্ন ভাবে তার শিষ্যদের কাছে প্রমান করলেক যে তিনি জীবিত, আর তিনি উরাকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে শিক্ষা দিলেক|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 10

যিশু তার শিষ্যদের বললেক ‘’স্বর্গের আর পৃথিবীর সকল অধিকার আমাকে দিবা হছে, এতএব যাও সকল নক্দের পিতা পুত্র আর প্রবিত্র আত্মার নাম বাপ্তিস্ম দে, আর তুরাকে দেওয়া আমার সকল আদেশ উরাদের মানতে শিক্ষা দি শিষ্য বানাও, মনে রাখেক আমি তুরাকার সাথে সব সময় আছি’’|

42. ৪২. যীশু স্বর্গে আরোহন করেন — ছবি 11

মৃত্যু নু জীবিত হওয়ার চল্লিশ দিন পর তিনি শিষ্যদের বললেক ‘’জেরুজালমে থাক যতদিন না আমার বাবা প্রবিত্র আত্মা তুরাকে দি শক্তি না দেন’ তারপর যীশু স্বর্গে আরোহন করলেক, আর একটি মেঘ উরাকার দৃষ্টি নু উরাকে আড়াল করলেক, যীশু ঈশ্বরের ডান দিকে বসলেক, আর সকল কিছুর উপর কর্তৃত্ব করবেক|

এটা বাইবেল গল্প নিবা হছে >মথি ২৮:১৬-২০, মার্ক ১৬:১২-২০, লুক ২৪:১৩-৫৩, যোহন ২০:১৯-২৩, প্রেরিতের কার্য ১:১-১১,

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।