48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 1

যেতবা ঈশ্বর পৃথিবীর রচনা করলেক তেতবা সকল কিছু উত্কৃষ্ট থালেক ;পাপ থালেক নাই|আদম আর হবা একে অপরেরকে ভালোবাসতেক আর উরা ইশ্বরকে প্রেম করতেক|অসুখ আর মৃত্যু থালেক নাই, ঈশ্বর এমন পৃথিবীই চাইতেক|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 2

শয়তান সাপের দ্বারা হবার সাথে কথা বলি উহাকে ছলনা করলেক, তারপর অউ ও আদম ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেক|যেহেতু উরা পাপ করথালেক তাই সকল নক অসুস্থ আর মঁরি যায়|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 3

যেহেতু আদম আর হবা পাপ করথালেক তাই আরও খারাপ হলেক, মানুষ ঈশ্বরের শত্রু হলেক, ঈশ্বর আর মানুষের মধ্যকার সম্পর্ক পাপের কারনে ভাঙ্গি গেলেক| কিন্তু সম্পর্কটিকে আর একবার জোড়া নাগাতে ঈশ্বর একটি পরিকল্পনা করলেক|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 4

ঈশ্বর হবাকে প্রতিজ্ঞা করলেক যে তার বংশ শয়তানের মাথা নষ্ট করবেক আর শয়তান তার গোড়ালি বিনষ্ট করবেক, এর মানে হলো শয়তান খ্রিস্টকে মাঁরি ফেলাবে, কিন্তু ঈশ্বর অউকে পুনরায় বাঁচায় দিবেক|আর তারপর খ্রীস্ট শয়তানের শক্তিকে চিরকালের জন্য চুর্নবিচুর্ন করবেক|বহু বছর পর ঈশ্বর প্রকাশিত করলেক যে যীশুই সউ খ্রীস্ট|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 5

যেতবা ঈশ্বর সারা পৃথিবী বন্যায় নষ্ট করথালেক, তেতবা তিনি উহার উপর বিশ্বাসকারীদের রক্ষা করার জন্য নৌকা দিথালেক ঠিক তেমনিই সকলেই তাদের পাপের জন্য নষ্ট হওয়ার যোগ্য, কিন্তু ঈশ্বর উরাকার সকলকে যারা তার উপর বিশ্বাস করে উরাকে বাঁচাতে যীশুকে দিলেক|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 6

শতশত বছর, যাজকেরা ঈশ্বরের কাছে নকদের পাপের জন্য পশু বলি উতসর্গ করি আসথালেক কিন্তু পশু বলি উরাদের পাপ মিটাতে পারতেক নাই|যীশু হলেক মহাপুরোহিত অন্য পুরোহিতদের মত না করি তিনি নিজেকে একমাত্র বলি ভাবে উতসর্গ করলেক যেন পৃথিবীর সকল নকদের পাপ মিটাতে পারেক|যীশু হলেক সবথাকি উত্তম মহাপুরোহিত, কেননা তিনি পাপের সকল সাজা নিজের উপর নি নিলেক যা কেহই কখন করে নাই|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 7

ঈশ্বর অব্রাহামকে বলথালেক ‘পৃথিবীর সকল জাতি তুরাকার দ্বারা অশির্বাদিত হবেক’’ যীশু থালেক অব্রাহামের বংশের একজন|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 8

উরার মাধ্যমে সকল জাতি আশির্বাদ লাভ করবে, কেনেনা যে কেহ যীশুর উপর বিশ্বাস করবেক সে পাপ নু মুক্তি পাই যাবেক, আর আত্মিক ভাবে আব্রাহামের পরিবারের নক হই যাবেক, যেতবা ঈশ্বর আব্রাহামকে বলথাকলেক উরাকার বেটাছেনা ইসহাক কে বলি দিতে তেতবা ঈশ্বর ইসহাকের জায়গায় একটা ভেড়ার ব্যবস্থা করথাকলেক, মোরা সকলেই আমরাকার পাপের কারণে মরার যোগ্য! কিন্তু ঈশ্বর মরাকার জায়গায় বলিদানের তরে উরাকার ভেড়া যীশুকে দিলেক।

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 9

যেতবা মিশরে ঈশ্বর শেষ আঘাত করেক তেতবা প্রত্যেক ইস্রালিয়দের বলথালেক একটি ভেড়া নিতে আর তার রক্ত দরজার চারধারে নাগায় দিতে|যেতবা ঈশ্বর সেই রক্ত দেখতেক তেতবা উরাকার প্রথম বেটাকে মাঁরি ফেলতেক নাই আর তিনি অন্য ঘরের দিকে আঁগায় যেতেক|সেই ঘটনাটিকে নিস্তার পরব বলা হতেক|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 10

যীশু হলেক আমারাকার নিস্তার পরবের ভেড়া, তিনি সবথাকি উত্তম ও পাপহীন থালেক আর নিস্তার পরবের সময় তাকে মাঁরি ফেলা হলেক|কেউ যিশুর উপর বিশ্বাস করে তেতবা যিশুর রক্ত সউ নকের পাপের দাম মিটায় দেয়, আর ঈশ্বরের সাজা তার উপর হয় না|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 11

ঈশ্বর ইস্রালিয়দের সাথে যারা মনোনীত নক থালেক, একটি নিয়ম স্থাপন করথালেক, কিন্তু ঈশ্বর এখন একটি নতুন নিয়ম স্থাপন করথালেক যা সকল নকদের জন্য সুসমাচার|এই নতুন নিয়মের কারণে যে কোনো জাতির যে কেউ যীশুর উপর বিশ্বাস করে ঈশ্বরের নকদের একটি অংশ হতে পারে|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 12

মশি একনক মহান ভাববাদী থালেক যিনি ঈশ্বরের বাক্য ঘোষনা করথালেক|কিন্তু যীশু সকল ভাববাদীদের মধ্যে মহান তিনি স্বয়ং ঈশ্বর তাই যা কিছু অউ করথালেক আর বলথালেক টা ছিল যীহোবা ঈশ্বরের কার্য্য ও বাক্য, এই কারণে যীশুকে ঈশ্বরের বাক্য বলা হয়|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 13

ঈশ্বর রাজা দায়ুদকে প্রতিজ্ঞা করথালেক যে তার এক বংশ ঈশ্বরের প্রজাদের উপর চিরকাল রাজ্যত্ব করবেক|কারণ যীশু হলেক ঈশ্বরের পুত্র আর খ্রিষ্ট, তিনিই হলেক দায়ুদের বংশ যিনি চিরকাল রাজ্য্ত্ব করবেক|

48. ৪৮. যীশুই হলেক প্রতিজ্ঞার খ্রীস্ট বা মশীহ — ছবি 14

দায়ুদ থালেক ইসরাইলের রাজা কিন্তু যীশু হলেক সম্পূর্ণ বিশ্বের রাজা তিনি পুনরায় আসবেক আর তার প্রজাদের উপর ন্যায়পরায়নতায় আর শান্তিতে চিরকাল রাজ্যত্ব করবেক|

একটা বাইবেল গল্প নিবা হছে > আদিপুস্তক ১-৩, ৬, ১৪, ২২; যাত্রা ১২, ২০; ২ শমুয়েল ৭; ইব্রীয় ৩:১-৬, ৪:১৪-৫:১০, ৭:১-৮:১৩, ৯:১১-১০:১৮; প্রকাশিত বাক্য ২১

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।