50. ৫০. যিশুর পুনরাগমন
প্রায় ২০০০ বছর ধরি পৃথিবীর চারিদিকে বহু নকেরা খ্রীস্ট যিশুর বিষয়ে শুনথালেক|মন্ডলী বৃদ্ধি পাচ্ছে, যীশু প্রতিজ্ঞা করথালেক যে, তিনি পৃথিবী শেষ হওয়ার পূর্বে ঘুঁরি আসবেক, যদিও তিনি এখন পর্যন্ত ঘুঁরি আসলেক নাই, কিন্তু তিনি নিশ্চই আসবেক|
যেতবা আমরা যীশুর ঘুঁরি আসার জন্য অপেক্ষা করছি, তেতবা ঈশ্বর আমাদের কাছ নু প্রত্যাশা করলেক যেন আমরা প্রবিত্র ও তাকে সন্মান দিই, এমন জীবনযাপন করি|তিনি আরো চান যেন আমরা তার রাজ্যের বিষয়ে অন্যরাকে বলি| যেতবা যীশু এই পৃথিবীতে থালেক তেতবা তিনি বলথালেক ‘আমার শিষ্যরা স্বর্গ রাজ্যের বিষয়ে পৃথিবীর চারিদিকের নকদের প্রচার করবেক, আর তারপর সব শেষ হবেক|
বহু নক এখনো যীশুর বিষয় শুনে নাই, স্বর্গে যাবার পূর্বে যীশু খ্রিষ্টিয়ানদের বলথালেক যারা সুসমাচার শুনে নাই তাদের কাছে তা ঘোষনা করতে, তিনি বলথালেক ‘যাও সকল জাতিকে শিষ্য বানাও!’কারন ফসল কাটার জন্য তৈরী আছে|
যীশু আর হ বললেক ‘এক দাস তার মালিকের চাঁই মহান নয়|যেমন এই পৃথিবীর অধিকারী সকল আমাকে ঘৃনা করছে ঠিক তেমনটাই তারা তুরাকার আমার নামের জন্য অত্যাচার করবে, আর মাঁরি ফেলবে|যদিও তুরা এই জগতে অত্যাচারিত হবে, তবুও সাহস কর কেনেনা আমি শয়তানকে পরাজিত করছি, যেন এই জগতের উপরে আমার রাজ্য করি, যদি অন্তিম পর্যন্ত তোমরা আমার প্রতি বিশ্বাসযোগ্য থাকো, তাহলে তোমরা উধ্যার পাবে|
যীশু তার শিষ্যদের একটা গল্প বললেক, যে কিসব ঘটবেক যেতবা অন্তিম কাল আসবেক|তিনি বললেক, এক নক তার জমিতে ভালো বীজ বুনলেক|যেতবা তিনি ঘুমালেক তেতবা তার শত্রুরা আসলেক আর উর গমের সাথে সাথে শ্যামাঘাসের বীজ বুনলেক, আর তার পর চলি গেলেক|
যেতবা সেই চারাগাছ অংকুরিত হলো, তেতবা চাকরেরা আসি নকটিকে বললেক ‘মালিক মালিক আপনি তো ভালো বীজ বুনথালেক, তাহলে সেখানে আগাছা কিভাবে জন্মায়?মালিকটি উত্তর দিলেক ‘একটি শত্রু নিশ্চয় টা বুনছে|
চাকরগুলো সেই মালিককে উত্তর দিলেক ‘আমরা কি সেই শ্যামা ঘাস তুলেফেলবো?মালিকটি বললেক ‘না যদি তুরা তা করো, কি জানি তুরা ভালো গমের চারাও তুলে ফেলবেক|ফসল কাটা পর্যন্ত অপেক্ষা কর আর তারপর তুরা শ্যামাঘাস জ্বালাই দে আর গম ঘরে নি আয়|
শিষ্যরা কাহানিটি বুঝতে পারলেক নাই তাই উরা যীশুকে টা বর্ণনা করতে অনুরোধ করলেক|যীশু বললেক ‘বীজ বুনা নকটি খ্রিস্টের প্রতিনিধিত্ব করে, জমি হলেক এই জগত, ভালো বীজ হলেক স্বর্গরাজ্যের নকজন’’|
‘শ্যামা ঘাস বা আগাছা হলেক সেই নকজন যারা শয়তানের নক|যে শত্রু আগাছা বুনছে সে হলো শয়তান, ফসল কাটার সময় হলো পৃথিবীর অন্তিম কাল আর কর্মচারী হল স্বর্গদূত’|
যেতবা পৃথিবী শেষ হবেক, তেতবা স্বর্গদূতরা সকল নকজনদের একত্র করবে আর যারা শয়তানের নকজন তাদের এক ভীষণ আগুনে ফেলাই দিবা হবে, যেঠে উরা কাঁদবে আর তাদের কঠিন উতপীড়নে দাঁত ঘষা হবেক, তারপর ধার্মিক নকজন তাদের বাবা ঈশ্বরের রাজ্যে সূর্যের ন্যায় দীপ্তিতে আলোকিত হবেক|
যীশু বলথালেক যে তিনি পৃথিবীর শেষ হওয়ার পূর্বেই ফিরে আসবেক|তিনি ঠিকই একইভাবে ঘুঁরি আসবেক ঠিক যেমন ভাবে তিনি গিয়েছিলেন, টা হলেক যে তার শারীরিক দেহ হবেক আর আকাশের মেঘের মধ্যে দিঁ তিনি আসবেক যেততবা যীশু গুঁরি আসবেক তেতবা যীশুকে বিশ্বাস করা প্রত্যেক নক যারা মঁরি গেথালেক তারা মঁরিযাবাদের মধ্যে নু জীবিত হবেক, আর আকাশে তার সাথে মিলিত হবেক|
আর যারা খ্রিস্টের উপরে বিশ্বাসে বিশস্ত থাকে তাদের মধ্যে যারা জীবিত থাকবেক আর তাদের আকাশে তুলেনেওয়া হবে, তারা অন্য বিশ্বাসীদের সাথে মিলিত হবেক, যে সমস্থ বিশ্বাসীরা মরাদের মধ্যনু জীবিত হথালেক, উরা সকলেই যিশুর সাথে থাকবেক|তারপর যীশু তার নকদের সাথে এক সিদ্ধ শান্তিতে আর একতায় চিরকাল বসবাস করবেক|
যীশু প্রতিজ্ঞা করথালেক যে তিনি তাদের যারা তার উপর বিশ্বাস করথালেক, একটি মুকুট দিবেক|তারা বাঁচবে আর ঈশ্বরে সাথে এক সিদ্ধ শান্তিতে রাজ্যত্ব করবেক|
কিন্তু ঈশ্বর সেই সকলের ন্যায় করবেক যারা যিশুর উপর বিশ্বাস করথালেক নাই|তিনি উরাকে নরকে ফেলাই দিবেক, যেঠে ভীষণ উতপীড়নে উরা কাঁদবেক আর উরা দাঁত ঘষবে। একটি আগুন যা নিভবেনা নিরন্তন তাদের জ্বালাতে থাকবেক আর পোকা যা উরাদের খাতেই থাকবেক, কিন্তু থামবেক নাই|
যেতবা যীশু ঘুঁরি আসবেক তেতবা তিনি সম্পূর্ণ ভাবে শয়তানকে আর তার রাজ্যকে শেষ করবেক|তিনি শয়তানকে নরকে ফেলবেক, যেঠে সে চিরকালের জন্য জ্বলতে থাকবেক, সেসকলের সাথে যারা ঈশ্বরের আজ্ঞাকারী হওয়ার চাঁই শয়তানকে অনুশরন করাটা বাছিনিলেক|
কারণ আদম আর হবা ঈশ্বরের অবাধ্য হথালেক আর এই পৃথিবীতে পাপ নি আসথালেক কিন্তু ঈশ্বর সেটিকে শাপ দিথালেক আর সির্ধান্ত নিথালেক তা নষ্ট করবেক|কিন্তু একদিন ঈশ্বর এক নতুন আকাশ আর পৃথিবী সৃষ্টি করবেক যা অনেক ভালো হবেক|
যীশু আর তার নকজনদেরা সেই নতুন পৃথিবীতে বসবাস করবেক আর তিনি সকল কিছুর উপর রাজত্ব করবেক|তিনি সকলের চোখের জল মুছি দিবেক আর কোনো কস্ট দুঃখ কান্না, দুষ্টতা যন্তনা, বা মৃত্যু হবেক নাই। যীশু তার রাজ্যটিতে শান্তিতে আর ন্যায়ে রাজত্ব করবেক, আর তিনি তার প্রজাদের সাথে চিরকাল থাকবেক|
একটা বাইবেল গল্প নিবা হচ্ছে > মথি ২৪:১৪; ২৮:১৮; যোহন ১৫:২০, ১৬:৩৩; প্রকাশিতবাক্য ২:১০; মথি১৩:২৪-৩০, ৩৬-৪২; ১ থিশলোনিকিয় ৪:১৩-৫:১১; যাকোব ১:১২; মথি ২২:১৩; প্রকাশিতবাক্য ২০:১০, ২১:১-২২:২১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।