21. ঈশ্বর খ্রীষ্ট বিষয়ক প্রতিজ্ঞা করেন
শুরুনু ঈশ্বর খ্রীষ্টকে পাঠিবার পরিকল্পনা করি রাখথালা ৷ খ্রীষ্ট বিষয়ক প্রতিজ্ঞা প্রথমে আদম আর হবার কাছে করা হিথালা ৷ ঈশ্বর প্রতিজ্ঞা করথালা যে হবার এক উত্তরাধিকারী জন্মাবে যিনি সাপের মাথা থেতলিকি ধ্বংস করবে ৷ যে সাপটি হবাকে ছলনা করথালা সে হিলা শয়তান৷প্রতিজ্ঞাটির অর্থ হিলা যে খ্রীষ্ট শয়তানকে সম্পূর্ণরূপে পরাজিত করবে ৷
ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেন যে তার দ্বারা পৃথিবীর সব জাতি অশির্বাদিত হবে ৷ এই আশির্বাদ তখনই ফলিত হবে যখন ভবিষ্যতে কোনো কালে খ্রীষ্ট আসবে ৷ তিনি এসব সম্ভব করবে যেন পৃথিবীর সব জাতির লোকেয়ানে উদ্ধার পায়৷।
ঈশ্বর মোশীকে প্রতিজ্ঞা করেন যে ভবিষতে তিনি মোশীর মত একজন ভাববাদী উৎপন্ন করবেন৷ এটা থাইলা খ্রীষ্ট বিষয়ক আর একটা প্রতিজ্ঞা যিনি কিছুকাল পরই আইসবে ৷
ঈশ্বর রাজা দায়ূদকে প্রতিজ্ঞা করিথালা যে তার আগামী বংশের একজন ঈশ্বরের লোকেয়াঙ্কের উপর চিরকালের জন্য রাজত্ব করবেন ৷ এটির অর্থ হিলা যে খ্রীষ্ট দায়ূদের নিজকুলেরই উত্তরাধিকারী হবেন ৷
ভাববাদী যিরমিয়ের দ্বারা, ঈশ্বর প্রতিজ্ঞা করথালা যে তিনি একটা নতুন নিয়ম স্থাপন করবে, কিন্তু তা সীনয় পর্বতে ইস্রায়লীয়য়াঙ্কের সাথে ঈশ্বরের করা নিয়মের মত না ৷ নতুন নিয়মে, ঈশ্বর লোকেয়াঙ্কের হৃদয়ে তার ব্যবস্থা লিখবে, যেন লোকেয়ানে ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে পারে, তানে হবে তার প্রজা, আর ঈশ্বর তাঙ্কের পাপ ক্ষমা করবে ৷ খ্রীষ্টই নতুন নিয়ম স্থাপন করবে ৷
ঈশ্বরের ভাববাদিয়ানে ও কয়টে যে খ্রীষ্ট একজন ভাববাদী, একজন যাজক, আর একজন রাজা হবে ৷ ভাববাদী হিলা এমন একজন যিনি ঈশ্বরের বাক্য শোনেন আর তারপর লোকেয়াঙ্কের ঈশ্বরের কাছনু শোনা বাক্য গুলা ঘোষণা করথালা ৷ খ্রীষ্ট যাকে পাঠাবার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করথালা তিনিই হবে সর্বত্তোম ভাববাদী ৷
ইস্রায়লীয় যাজকয়ানে লোকেয়াঙ্কের হিকি তাঙ্কের পাপের শাস্তির এক পরিপূরকরূপে ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করথালা ৷ যাজকয়ানে লোকেয়াঙ্কের জন্য প্রার্থনাও করতা ৷ খ্রীষ্ট হবেন সেই সর্বোৎকৃষ্ট মহাযাজক যিনি নিজেকে একটা পূর্ণ বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করবে ৷
একজন রাজা হিলা যিনি একটি রাজ্য রাজত্ব করেন আর লোকেয়াঙ্কের ন্যায় করেন ৷ খ্রীষ্ট হবেন সেই সর্বশ্রেষ্ঠ মহারাজা যিনি তার পূর্বপুরুষের সিংহাসনে বিরাজমান হবে ৷ তিনি সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব, আর চিরকাল সততার সাথে ন্যায়বিচার করবে আর সঠিক নির্ণয় লিবে ৷
ঈশ্বরের ভাববাদীরা অন্য আরও অনেক কথা খ্রীষ্টের বিষয়ে কইথালা ৷ মালাখি ভাববাদী ভাববাণী করথালা যে এক মহান ভাববাদী আইসেটে খ্রীষ্টের পূর্বে ৷ যিশাইয় ভাববাদী ভাববাণী করথালা যে খ্রীষ্ট এক কুমারীর দ্বারা জন্মিবে ৷ মীখা ভাববাদী কইথালা যে তিনি বৈৎলেহম নগরে জন্মিবে ৷
যিশাইয় ভাববাদী কইথালা যে খ্রীষ্ট গালীল প্রদেশে বসবাস করবে, চূর্ণ হৃদয়ী লোকেয়াঙ্কের সান্তনা দিবে, আর বন্দিয়াঙ্কের জন্য স্বাধীনতা ঘোষণা করবে আর বন্দিয়াঙ্কের মুক্ত করবে ৷ তিনি আরও কইথালা যে খ্রীষ্ট রোগীয়াঙ্কের সুস্থ করবে আর তাঙ্কের যানে শুনতে, দেখতে, কইতে বা হাঁটতে পারেনি ৷
যিশাইয় ভাববাদীয়ানে আরও ভাববাণী করথালা যে খ্রীষ্টকে কোনো কারণ ছাড়া অন্যয়াঙ্কের দ্বারা ঘৃণিত ও তিরস্কৃত হিতে হবে ৷ অন্য ভাববাদিয়ানে ভবিষ্যৎবাণী করথালা যে যানে খ্রীষ্টকে হত্যা করবে তানে তার পোশাকের জন্য জুয়া খেলবে আর তার এক বন্ধুই তাকে প্রতারণা করবে৷সখরিয় ভাববাদী ভাববাণী করথালা যে সেই বন্ধুকে তিরিশটা রুপার মুদ্রা দেওয়া হবে খ্রীষ্টকে প্রতারণা করার জন্য ৷
ভাববাদীয়ানে আরো কইথালা যে কিভাবে খ্রীষ্ট মারা যাবে ৷ যিশাইয় ভাববাণী করথালা যে লোকেয়ানে খ্রীষ্টের উপর থুতু ফেলিবে, তাকে ঠাট্টা করবে ও থাকে আঘাত করবে ৷ তানে তাকে বিদ্ধ করবে আর তিনি অনেক কষ্টে ও শোকে মারা যাবে, যদিও তিনি ভুল কিছু করবে নি ৷
ভাববাদী আরো কইথালা যে খ্রীষ্ট সর্বসিদ্ধ হবে, কেননা তার মধ্যে কোনো পাপ রইবেনি ৷ তিনি মরি যাবে অন্য লোকেয়াঙ্কের জন্য পাপের শাস্তি গ্রহণ করে ৷ তার শাস্তি গ্রহণ লোকেয়াঙ্কের আর ঈশ্বরের মধ্যে শান্তি স্তাপন করবে ৷ এই কারণে, খ্রীষ্টকে চুর্ন করাটা থাইলা ঈশ্বরের যোজনা৷
ভাববাদীয়ানে ভাববাণী করেটে যে খ্রীষ্ট মরবেন আর ঈশ্বর তাকে মৃত্যুনু পুনরুত্থিতও করবে ৷ খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা, ঈশ্বর পাপীয়াঙ্কের উদ্ধারের যোজনা পূর্ণ করবে আর নতুন নিয়ম আরম্ভ করবে ৷
ঈশ্বর লোকেয়াঙ্কের কাছে খ্রীষ্ট সম্বন্ধীয় অনেক কিছু প্রকাশিত করথালা, কিন্তু খ্রীষ্ট সেই ভাববাদীয়াঙ্কের করোও সময়কালে আইসে নি ৷ শেষ ভাববাণী কওয়ার প্রায় ৪০০ বছরেরও বেশি সময়ের পর, ঠিক সঠিক সময়ে, ঈশ্বর খ্রীষ্টকে পৃথিবীতে পাঠিথালা ৷
একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-আদিপুস্তক ৩:১৫; ১২:১-৩; দ্বিতীয় বিবরণ ১৮:১৫; ২ শমূয়েল ৭; যিরমিয় ৩১; যিশাইয় ৫৯:১৬; দানিয়েল ৭; মালাখি ৪:৫; যিশাইয় ৭:১৪; মীখা ৫:২; যিশাইয় ৯:১-৭; ৩৫:৩-৫; ৬১:৫৩; গীতসংহিতা ২২:১৮; ৩৫:১৯; ৬৯:৪; ৪১:৯; সখরিয় ১১:১২-১৩; যিশাইয় ৫০:৬; গীতসংহিতা ১৬:১০-১১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।