ভালো শমরীয়ের কাহিনী

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 1

একদিন, ইহুদি ব্যবস্থার নিপুন এক গুরু এলেন যীশুকে পরীক্ষা করতে, বললেন, “গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে?”যীশু উত্তর দিলেন, “ঈশ্বরের বাক্যে কি লেখা আছে?”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 2

ব্যবস্থার নিপুন গুরু উত্তর দিলেন, “তোমার প্রভু ঈশ্বরকে তোমার সম্পূর্ণ হৃদয়, প্রাণ, শক্তি, আর মন দিয়ে প্রেম কর৷ আর তোমার প্রতিবেশীকে নিজের সমান প্রেম কর৷”যীশু উত্তর দিলেন, “তুমি সঠিক বলেছ! এমনটাই কর আর তুমি বাঁচবে৷”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 3

কিন্তু সেই ধর্মগুরু প্রমান করতে চাইলেন যে তিনি ধার্মিক, তাই তিনি জিজ্ঞাসা করলেন, “আমার প্রতিবেশী কে?”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 4

ব্যবস্থার-গুরুকে যীশু এক দৃষ্টান্ত দ্বারা উত্তর দিলেন৷“এক ইহুদি ব্যক্তি ছিলেন যিনি যেরুশালেমের রাস্তা দিয়ে যিরীহোতে যাচ্ছিলেন৷”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 5

যখন সেই ব্যক্তি যাত্রা করছিলেন তখন একদল ডাকাত তাকে আক্রমন করে৷যা কিছু তার কাছে ছিল তারা তা লুট করল আর প্রায় আধমরা অবস্থা পর্যন্ত পেটালো৷তারপর তারা সেখান থেকে চলে গেল৷”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 6

“তার পর পরই, এক ইহুদি যাজক সেই পথ দিয়ে আসছিলেন৷ যখন সেই ধার্মিক-নেতা সেই ডাকাতগ্রস্ত ও আঘাতগ্রস্ত ব্যক্তিটিকে দেখলেন, তখন তিনি রাস্তার অন্য ধার দিয়ে চলে গেলেন, সেই সাহায্যপ্রার্থী ব্যক্তিটিকে উপেক্ষা করলেন আর চলতেই থাকলেন৷

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 7

“আরও কিছু সময় পর, এক লেবীয় সেই পথ দিয়ে এলেন৷(লেবীয়রা হলেন ইহুদিদের একটি গোত্র যারা মন্দিরে যাজকদের সাহায্য করতেন৷)সেই লেবীয়টিও রাস্তার অন্য ধার দিয়ে চলে গেলেন, সেই ডাকাতগ্রস্ত ও আঘাতগ্রস্ত ব্যক্তিটিকে উপেক্ষা করে৷

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 8

“আগামী ব্যক্তি যিনি সেই পথ দিয়ে এলেন সে হল একজন শমরীয়৷(শমরীয়রা হল ইহুদিদেরই বংশের লোকসমূহ যারা অন্য রাষ্ট্রের মানুষদের বিবাহ করেছিল৷শমরীয়রা আর ইহুদিরা একে অপরকে ঘৃণা করত৷)কিন্তু যখন সেই শমরীয় সেই ইহুদি ব্যক্তিকে দেখলেন তখন তিনি তার প্রতি খুবই সহানুভূতি অনুভব করলেন৷ তাই তিনি তার যত্ন নিলেন আর তার আঘাত বেঁধে দিলেন৷”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 9

“শমরীয় সেই ব্যক্তিটিকে নিজের গাধার উপর চড়ালেন আর তাকে এক সরাই খানায় নিয়ে এলেন যেখানে তিনি তার যত্ন নিলেন৷”

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 10

“আগামী দিন, সেই শমরীয়কে তার যাত্রা পুনরায় বহাল করতে হত৷তাই তিনি সরাইখানার মালিককে কিছু টাকা দিলেন আর বললেন, ‘ইহুদি ব্যক্তিটির সেবা-যত্ন করতে, আর যদি আপনি বেশি টাকা তার উপর খরচা করে থাকেন তাহলে যখন আমি এই পথ দিয়ে ফিরব তখন আমি তা শোধ করে দেব৷’"

ভালো শমরীয়ের কাহিনী — ছবি 11

তখন যীশু সেই ধর্মগুরুকে প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন?সেই তিন ব্যক্তিদের মধ্যে কে সেই ডাকাতগ্রস্থ আর আঘাতগ্রস্থ ব্যক্তিটির প্রতিবেশী?”তিনি উত্তর দিলেন, “সে যিনি তার উপর দয়াশীল ছিল৷”যীশু উত্তর দিলেন, “তুমিও যাও আর একই রকম কর৷”

একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-লুক ১০:২৫-৩৭

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।