চার্চের আরম্ভ

চার্চের আরম্ভ — ছবি 1

যীশুর স্বর্গে যাওয়ার পর, যীশুর আদেশ অনুসারে শিষ্যরা যেরুশালেমেই রইল৷বিশ্বাসীরা নিয়ত প্রার্থনা করতে একত্র হত৷

চার্চের আরম্ভ — ছবি 2

প্রত্যেক বছর, নিস্তার পর্বের ৫০ দিন পর, ইহুদিরা এক বিশেষ দিন পালন করত যাকে বলা হত পঞ্চাশত্তমী৷পঞ্চাশত্তমীর দিন হল যখন ইহুদিরা ফসল তোলার কাজ শেষ করে উৎসব পালন করত৷পৃথিবীর সকল জায়গা থেকে ইহুদিরা পঞ্চাশত্তমী পালন করতে যেরুশালেমে এসেছিল৷এই বছর, পঞ্চাশত্তমীর দিন যীশুর স্বর্গে যাওয়ার প্রায় এক সপ্তাহের পর হয়৷

চার্চের আরম্ভ — ছবি 3

যখন সকল বিশ্বাসীরা এক জায়গায় একত্র ছিল, তখন হঠাৎ যে ঘরে তারা ছিল সেটি একটি শব্দে আর বাতাসে ভরে গেল৷তখন কিছু যা অগ্নি জিহ্বার মত দেখাচ্ছিল আভির্ভাব হল আর সকল বিশ্বাসীদের উপর তা পরল৷তারা পবিত্র আত্মায় ভরে গেল আর তারা অন্যান্য ভাষায় কথা বলতে লাগলো৷

চার্চের আরম্ভ — ছবি 4

যখন যেরুশালেমের লোকেরা সে শব্দ শুনতে পেল, তখন একদল লোকের ভিড় কি হয়েছে দেখতে এলো৷যখন ভিড় ঈশ্বরের অদ্ভুত কার্য বিশ্বাসীদের ঘোষণা করতে শুনতে পেল, তখন তারা আশ্চর্য হল যে তারা সেসব তাদের নিজ জন্ম স্থানীয় ভাষায় শুনছিল৷

চার্চের আরম্ভ — ছবি 5

কিছু লোক শিষ্যদের মাতলামি করছে বলে দোষ দিল৷কিন্তু পিতর উঠে দাঁড়ালেন আর তাদের বললেন, “আমার কথা শুনুন!এই লোকগুলো মাতাল নন!এটি ভাববাদী যোয়েলের ভাববাণী পূর্ণ করে যেখানে ঈশ্বর বলেছেন, ‘অন্তিম দিনে, আমি আমার আত্মা ঢালব৷”’

চার্চের আরম্ভ — ছবি 6

“হে ইসরাইলের লোকেরা, যীশু একজন মানুষ ছিলেন যিনি বহু অদ্ভুত চিহ্ন কার্য ঈশ্বরের শক্তিতে করেছিলেন যা আপনারা দেখেছেন ও শুনেছেন৷ কিন্তু তাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন!”

চার্চের আরম্ভ — ছবি 7

“যদিও যীশু মারা গিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যীশুকে জীবিত করেছেন৷ এটি সেই ভাববাণী পূর্ণ করে যা বলে, ‘আপনি আপনার পবিত্রজনকে কবরে পচতে দেবেন না৷’আমরা এই সত্যের সাক্ষী যে ঈশ্বর যীশুকে জীবিত করেছেন৷”

চার্চের আরম্ভ — ছবি 8

“ঈশ্বর পিতার ডান পাশে গিয়ে মহিমায় বসেছেন৷আর যীশু পবিত্র আত্মা পাঠিয়েছেন যেমনটি তিনি প্রতিজ্ঞা করেছিলেন৷পবিত্র আত্মা এসকল করিয়েছেন যা আপনারা দেখছেন ও শুনছেন৷”

চার্চের আরম্ভ — ছবি 9

“আপনারা এই যীশুকে ক্রুশে দিয়েছেন৷”কিন্তু নিশ্চই জানুন যে ঈশ্বর যীশুকে প্রভু ও খ্রীষ্ট বানিয়েছেন!”

চার্চের আরম্ভ — ছবি 10

লোকেরা তার কথাগুলোয় গভীর ভাবে মনকষ্ট পেল৷ তাই তারা পিতর আর অন্য শিষ্যদের জিজ্ঞাসা করল, “হে ভাইয়েরা, আমরা এখন কি করব?”

চার্চের আরম্ভ — ছবি 11

পিতর উত্তর দিলেন, “তোমাদের প্রত্যেককে অনুশোচনা করতে হবে আর যীশুর নামে বাপ্তিষ্ম নিতে হবে যেন ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করেন৷তাহলে তিনি আপনাদেরও পবিত্র আত্মা দেবেন৷”

চার্চের আরম্ভ — ছবি 12

প্রায় ৩০০০ লোক পিতরের কথায় বিশ্বাস করল আর যীশুর অনুগামী হল৷তারা বাপ্তিষ্ম নিল আর যেরুশালেম চার্চের সদস্য হল৷

চার্চের আরম্ভ — ছবি 13

নতুন শিষ্যেরা প্রেরিতদের শিক্ষা নিয়ত শুনতো, একত্র সময় কাটাত, সাথে খাবার খেত, আর একেঅপরের সাথে প্রার্থনা করত৷তারা একসাথে ঈশ্বরের স্তুতি করা পচ্ছন্দ করত আর তাদের কাছে যা কিছু বিষয় সম্পত্তি ছিল তা একে অপরের সাথে ভাগ করত৷ সকলে তাদের প্রশংসা করত৷প্রতিদিন, তাদের সদস্যের সংখা বাড়তে থাকলো৷

একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-প্রেরিতদের কার্য ২

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।