12. ১২. ইস্রালিয়্দের যাত্রা
ইস্রালিয়রা মিশর ছাড়তে খুব খুশি হলেক উরা আর চাকর রইলেক নাই, এবং উরা প্রতিজ্ঞার জমিতে গেথালেক, মিশরবাসীরা ইস্রালিয়দের সে সকল দিলেক যা উরা উরাকার কাছে চাইলেক, এমনকি সোনা রুপা এবং অনেক দামী জিনিস। সেই দেশের কিছু নক থালেক যারা ইশ্বরকে বিশ্বাস করতেক, এবং ইস্রালীয়দের মিশর ছাড়ার সময় উর ও সাথে চলথাকলেক|
আর দিনের বেলা ঈশ্বর মেঘের লম্বা একটা স্তম্ভের সঙ্গে আর সেটা আবার রাতের বেলায় আগুনের একটা লম্বা স্তম্ভের সঙ্গে উরাকার আগু আগু গেলেক। ঈশ্বরসকল সময় উরাকার সাথে থাকতেক, আর উরাকে নির্দেশ দিতেক। উরাদের শুধু ঈশ্বরের সরন করতে হতেক|
অল্প কিছু সময় পর ফৌরন আর উহার নকরা উরাকার মন বদলাই দিলেক, আর ইস্রালিয়্দের আবার উরাকে চাকর করতে চাইলেক। ইশ্বর ফৌরনের হৃদয় কে কঠোর কর্লেক যেন নকরা দেখতে পায় যে উনি সত্য ঈশ্বর, আর যেন বুঝতে পারে যে যিহোবা ফৌরনের এবং উহার দেবতাদের চাঁই অনেক শক্তিশালী।
তাই ফৌরন আর উহার সেনাগণ ইস্রালিয়দের চাকর করতে উরাকে ধাওয়া করলেক। যখন ইস্রালিয়রা দেখলেক যে মিশরে সেনা উরাকার পিছনে আসেছে, উরা বুঝতে পারলেক যে উরা ফাঁদে পড়িগেছে ফৌরনের সেনা আর লাল সমুদ্রের মাঝু। উরা ভীষণ ভাবে ভয় পালেক আর চিত্কার করলেক ‘কেনে আমরা মিশর দেশ ছাড়ি দিলাই?আমরা মঁরি গেলাই”
মশি ইস্রালিয়দের বললেক “ভয় করবেক নাই, ঈশ্বর তুরাকার জন্য আজ লড়াই করবেক আর তুরাকে রক্ষা করবেক” তেতবা ঈশ্বর মসী কে বললেক ‘নকদের বল লাল সমুদ্রের দিকে আউগাতে”
তেতবা ঈশ্বর মেঘেরস্থম্ভটিকে সরাই দিলেক আর উটাকে ইস্রালিয়্দের আর মিশরীয়দের মাঝু রাখলেক যেন মিশরীয়রা ইস্রালিয়্দের দেখা না পায়।
ঈশ্বর মোশিকে বললেক সমুদ্রের দিকে হাতটা উঠা আর জলকে দুভাগ করতে|তারপর ঈশ্বর বাতাসের দ্বারা ডান ও বাম দিকের জলকে ধাক্কা দিলেক, যেন সমুদ্রের মাঝু একটা রাস্তা হঁই যায়।
ইস্রালিয়রা সমদ্রের দু পাশের জলের দেয়ালের মাঝু শুকনা রাস্তা দিঁ হাঁটি পার হলেক।
তারপর ঈশ্বর মেঘের স্থম্ভটি রাস্তা নু সরালেক যেন মিসরীয়রা দেখতে পায় যে ইস্রালিয়রা পাঁলাইযাচ্ছে মিসরীয়রা ঠিক করলেক যে উর উরাকে খেদাই দিবেক।
তাই উরা ইস্রালিয়দের সমুদ্রের পথটির মাঝু দিয়া পিছন নিলেক, কিন্তু ইশ্বর উরাকে ভয় ভীত করলেক, আর উরাকার রথগাকে আটকাই দিলেক। উর চিত্কার করলেক “পাঁলাই যা! ঈশ্বর ইস্রালিয়্দের পক্ষ্যে লড়াই করছেন”
ইস্রালিয়রা সুরক্ষিতভাবে ওপারে যাবার পর, ঈশ্বর মোশিকে বললেক “তুই তর হাত আবার বাড়া” যেতবা অউটা করলেক, মিসরীয় সেনার উপর জলের ডেউ আসি পড়লেক আবার নিজের জায়গায় চলি আসলেক সম্পুর্ন মিসর সেনা ডুবি গেলেক।
যেতবা ইস্রালিয়রা দেখলেক যে মিসরীয়রা মঁরিগেছে উরা ঈশ্বরের উপর বিশ্বাস করলেক, এবং বিশ্বাস করলেক যে মোশি ঈশ্বরের একজন ভাববাদী।
ইস্রালীয়রা ভীষণ উত্সাহের সঙ্গে আনন্দ করলেক, কেননা ঈশ্বর উরাকে মঁরি যাবা আর চাকর থাকতে রক্ষা করলেক, এতবা উরা ঈশ্বরের সেবা করবার জন্য স্বাধীন থালেক, ইস্রালিয়রা উরাকে নতুন স্বাধীনতার তরে অনেক নতুন গান গাইলেক, আর ঈশ্বরের প্রসংশা করলেক। কেননা অউ মিশরের সেনারাকার থাকতে উরাকে রক্ষা করথালেক
ইশ্বর ইস্রালিয়্দের প্রতি বছর নিস্তার পরব পালন করতে আজ্ঞা দিলেক, ইটা স্মরন করার তরে যে ইশ্বর কি রকম ভাবে মিসরীয়রার উপর বিজয় দিখালেক, আর চাকরনু উরাকে উদ্ধার করথালেক। উরা এটাকে পালন করলেক, একটা নিঁখুত ভেড়ার বলি সেটাকে তাড়িছাড়া রুটির খাবার দ্বারা।
একটা বাইবেল গল্প নিবা হচ্ছে >যাত্রা বই ১২ :৩৩, ১৫:২১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।