2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 1

আদম ও উহার বৌ, উরাকার তরে বনানো খুব ভালো এক বাগান বাড়ি এ সুখে থালেক। উহারা কেউ পোশাক পরতেক নাই। তবুও উরাকার লজ্জা সরম থালেক নাই। কেনেনা তেতবা পৃথিবি এ কোন পাপ থালেক নাই। উরা সবসময় বাগানে ঘুরাঘুরি করতেক, আর ঈশ্বরের সঙ্গে কথা বলতেক।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 2

সউ বাগানটায় একটা চালক সাপ থালেক, সউ সাপটা বউটাকে জিগসালেক, “ঈশ্বর কি ঠিক ঠিক তোকে বলছে, এই বাগানের যে কোন গাছ নু ফল খাতে না বলথালেক?”

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 3

বউ টা উত্তর দিলেক, ঈশ্বর আমরাকে কইথালেক, আমরা সৎ অসৎ জ্ঞান দিবার গাছ ছাড়া বাগানের যে কোনো গাছের ফল খাতে পারু। “ঈশ্বর আমরাকে বলথালেক যেদি তুরা সউ ফল খাউ বা সেটাকে ছুই দেউ, তাহলে তুই মঁরি যাবে।”

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 4

সাপ বউ টাকে উত্তর দিঁ বললেক, এটা ঠিক নাই। তুই মরবেক নাই, ঈশ্বর জানে জেতবা তুই সেই ফলটা খাই নিবে, “তেতবা তুই ঈশ্বরের মতুন হই যাবে, আর ঈশ্বর যেমন বুঝে ঠিক তুরাই সৎ ও অসৎ বুঝি যাবে।”

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 5

বউটা দেখলেক যে ফলটা ভালো আর দেখতে হঁ অনেক সুন্দর, তেতবা বুদ্ধিমান হবার তরে বললেক, তাই অউ ফল ছিড়লেক খাঁই নিলেক। পরে বউ টা সউ ফলটাকে উহার বর টাকে দিলেক। যে উহার সাথে থালেক আর অউ হঁ ফল টা খাঁই নিলেক।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 6

হঠাৎ কঁরি উরাকার চোখ খুলি গেলেক, আর উরা দেখলেক উরা পুরা ন্যাংটা উরা উরাকার শরীর টাকে পাতা দিঁ সেলাই কঁরি ন্যাংটা ঢাকালেক।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 7

তারপর পুরুষটা ও উহার বউ বাগান বাড়ি এ ঈশ্বরের পায়ে চলার আওয়াজ শুনতে পালেক। উরা দু নক ঈশ্বরের কাছ নু নুকাই গেলা। তেতবা ঈশ্বর পুরুষ নক টাকে ডাকলেক, “তুই কথা আছু?” আদম উত্তর দিলেক ‘আমি শুনতে পাচ্ছি তুই বাগানে চলা ফেরা করুঠু আর আমি ডরাই যাছি, কেনেনা আমি এখে ন্যাংটা টা সেই জন্য আমি আডস হই রইছি।”

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 8

তেতবা ঈশ্বর জিগসালেক, কে তোকে বল থালেক যে তুই ন্যাংটা টা? তুই কি সউ ফল টা খাছু যেটা তুরাকে আমি খাতে না বল থালাই?” পুরুষ নক টা উত্তর করলেক, “তুই আমাকে একটা বউ দিছু, আর অউ আমাকে ফল টা দিথালেক।” তারপর ঈশ্বর বউ টাকে প্রশ্ন করলেক, “এটা তুই কি করলেক?” বউ টা উত্তরে বললেক, সাপ আমার সঙ্গে বেইমান করলেক।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 9

ঈশ্বর সাপ টাকে বললেক, “তোকে আমি অভিশাপ দিছি। তুই বুক ঠেকাই চলবে, আর ধূলা খাবে। তুই ও এই বউ তুরা এক নক আর এক নককে হিংসা করবেক, তুরাকার ছেনা পেনা এক নক আর এক নক কে হিংসা করবেক। বউর, ছেনা তর মাথা ফাটাই দিবেক আর তুই উহার গোঁঢালিতে ঘা বানাবেক। ।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 10

ঈশ্বর পরে বউ টাকে বললেক, “আমি তর জন্য ছেনা হবার সময় কষ্ট যন্ত্রণা বাড়াই দিব। তুই তর স্বামী কে চাইবে, আর অউ তর উপর ছড়ি ঘুরাবেক।”

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 11

ঈশ্বর পুরুষ টাকে বললেক, “তুই তর বউ এর কথা শুনছু আর আমাকে মানু নাই এতবা দেখ মাটি হঁ অভিশাপ হলেক, আর এতবা তোকে খাবার যোগার করতে খুব কঠিন শ্রম করতে হবেক। তারপর তুই মরি যাবে, আর তর শরীর মাটি এ মিশি জাবেক।” পুরুষ টা উহার বউ এর নাম রাখ্লেক হবা, যার মানে হলেক “জীবন দাত্রী “কেনেনা অউ হলেক সব নকের মা আর ঈশ্বর আদম ও হবাকে পশুর চামড়া দিঁ ঢাঁকাই দিলেক।

2. ২. পৃথিবীতে পাপের প্রবেশ — ছবি 12

তারপর ঈশ্বর বললেক, “যে কারণে নক সৎ ও অসৎ জানার তরে আমরাকার মত হছে, তারাকার জীবন গাছ নু ফল খাতে আর চিরজীবন বাঁচি থাকার অনুমতি দিবা যাবেক নাই।” তারপর ঈশ্বর আদম ও হবা কে সুন্দর বাগান নু বার করাই দিলেক, ঈশ্বর বাগানে ঢুকার রাস্তায় হাট্টাগোট্টা স্বর্গদূত রাকে ঢুকাই নিলেক যেন কেহই জীবন গাছ এর ফল খাতে পারে নাই।

একটা বাইবেল গল্প, নিবা হছে > আদি পুস্তক ৩:

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।