3. ৩. বন্যা

3. ৩. বন্যা — ছবি 1

অনেক দিন কাল পর, অনেক নক তেতবা এই পৃথিবী এ উঠা বসা কর থালেক। উরা অনেক খারাব ও হিংসা হই পর থালেক এটা খারাব রূপ নিথালেক, সেটা ঈশ্বর বাঁছি নিলেক পুরা পৃথিবী কে বন্যা দিঁ শেষ করবেক।

3. ৩. বন্যা — ছবি 2

কিন্তু নোহ ঈশ্বরের চোখে দয়া পালেক। অউ এক নক ধার্মিক নক থালেক, খারাব নক দের মাঝু বসবাস কর থালেক। ঈশ্বর নোহ কে সউ বন্যার কথা যা অউ পাথাবেক। ঈশ্বর নোহ কে সউ বন্যার তরে একটা মস্ত রকম জাহাজ তৈরি করতে বললেক।

3. ৩. বন্যা — ছবি 3

ঈশ্বর নোহ কে বললেক জাহাজ টার আকার ১৪০ মিটার নম্বা, ২৩ মিটার চাউরা, আর ১৩.৫ মিটার উঁচা বনাতে। নোহ জাহাজ টাকে কাঠ দি বনালেক। নোহ সেটাকে তিনটা থর আর অনেক গা ঘর, একটা ছাত আর একটা জানলা বনালেক। জাহাজটা নোহ কে আর উহার ঘরের সকল কে, আর সব রকম ভুচর পাইক, গরু, ছেলি বন্যার সময় রক্ষা করি রাখতে পারবেক।

3. ৩. বন্যা — ছবি 4

নোহ ঈশ্বরের আজ্ঞা পালনকারী হলেক। অউ ও উহার তিনটা বেটা ঠিক সউ রকম জাহাজ তৈরি করলেক যে রকম ঈশ্বর উহাকে বল থালকে। জাহাজ টা বনাতে অনেক বছর নাগি গেলা, কেনে না সেটা মস্ত বড় থালেক। নোহ নক দের সতর করি দি থালেক সউ বন্যার কথা যা আস থালকে আর বলথালেক যেন উরা ঈশ্বরের কাছে ঘুঁরি আসে।

3. ৩. বন্যা — ছবি 5

ঈশ্বর নোহ আর উহার ঘরের সকল কে আজ্ঞা দি থালেক যেনো উরা নিজেরাকার ও পশু পাইক দের তরে অনেক পরিমান খাবার জোগার করি নেই। জেতবা সকল কিছু যাবার জন্য প্রস্তুত হলেক, ঈশ্বর নোহ কে বললেক, এতবা উহার জন্য সময় আসলেক, উহার বউ আর তিন ছেনা পেনা আর উহার বউদের জন্য সব মিলি আট নক, যেন উরা জাহাজে ঢুকতে পারে।

3. ৩. বন্যা — ছবি 6

ঈশ্বর সকল জন্তু আর পাইকরাকার পুরুষ আর একটা স্ত্রী নোহর কাছে পাঠাই দিলেক যেন উরা জাহাজে ঢুকতে পারে আর বন্যার সময় রক্ষা পাই থাকে। ঈশ্বর সকল প্রাণীর সাতটা নর আর সাতটা স্ত্রী নিলেক সেগাকে উৎসর্গ কঁরি দিতে পারে। জেতবা উরা সকল জাহাজের ভিতর ঢুকি গেলা, ঈশ্বর নিজে জাহাজের রাস্তা বন্ধ কঁরি দিলেক।

3. ৩. বন্যা — ছবি 7

তখন জল হওয়া শুরু হই গেলা, সুধু জল আর জল চল্লিশ দিন আর চল্লিশ রাত অনবরত জল হলেক ! জলের ঢেউ মাটির ভিতর নু বারাই আসলেক। পুরা পৃথিবী এ যা কিছু থালেক আর সব কিছু জল ময় হই গেলা, আর উঁচা পর্বত এর চূড়া সকল ডুবি গেলা।

3. ৩. বন্যা — ছবি 8

সকল কিছু যা জমি এ বসবাস করতেক সে সকলমঁরি গেলা, সুধু জাহাজের নকরা আর প্রাণী গা বাঁচি রইলেক। জাহাজটা জলে ভাসি রইলেক আর উহার ভিতর সকল কিছু জলে ডুবি যাওয়া নু রক্ষা পালেক।

3. ৩. বন্যা — ছবি 9

জল হওয়া থামবার পর, জাহাজটা জলে পাঁচ মাস ভাসলেক, আর সউ সময় জল নিচে নামা শুরু করলেক। তারপর একদিন জাহাজ একটা পাহাড়ের গায়ে যাই ঠেকি গেলা, কিন্তু পৃথিবী তখন জলময় থাকলেক। আর হঁ তিন মাস পরে পাহাড়ের চূড়া দেখা গেলা।

3. ৩. বন্যা — ছবি 10

আরো চল্লিশ দিন পরে নঃ একটা পাইক যাকে কুয়া (কাক) বলে, জল শুকাছে নাকি দেখতে পাঠালেক। কূয়াটা এবাতে সেবাতে দেখি উডি উডি ঘুরলেক শুকনা ডাঙ্গা খুজ্লেক, কিন্তু পালেক নাই।

3. ৩. বন্যা — ছবি 11

তারপর নোহ একটা পাইক যাকে পায়রা বলি তাকে পাঠালেক। কিন্তু অউ হ কোন জমি পালেক নাই, তাই অউ হ নোহর কাছে ঘুরি আসলেক। এক সপ্তাহ পরে আবার পায়রা টাকে পাঠালেক আর পায়রা টা একটা জলপাই গাছের ডালা ঠোঁটে কামড় করি নি ঘুরি আসলেক। জল নিচে নামী গেলা আর গাছ গা বাঁচি গেলেক।

3. ৩. বন্যা — ছবি 12

নোহ আবার এক সপ্তাহ নক্ষ করলেক আর পায়রা টাকে তৃতীয় বার পাঠালেক। এইবারে পাইখ টা বসার জায়গা পালেক আর ঘুরি আসলেক নাই জল শুকাই গেলেক।

3. ৩. বন্যা — ছবি 13

দু মাস পরে ঈশ্বর নোহ কে বলেক, “তুই ও তর সবনক আর সব প্রাণী গাকে এতবা জাহাজ নু বারাই আয়, আর অনেক প্রজা ও অনেক বংশ হউ আর পৃথিবী ভত্তি কঁরি দে। তারপর নোহ তার ঘরের সকল কে জাহাজ নু বারকাঁই নি আসলেক।

3. ৩. বন্যা — ছবি 14

নোহের জাহাজ নু বাড়াই আসবার পর অউ একটা বেদী বনালেক আর সেটায় কিছু পশু কে উৎসর্গ কঁরি বলি দিলেক। ঈশ্বর বলি এ খুব আনন্দ হলেক আর নোহ কে ও উহার ঘরের সকল কে আশির্বাদ করলেক।

3. ৩. বন্যা — ছবি 15

ঈশ্বর বললেক, “আমি প্রতিজ্ঞা করছি আমি আবার কখনই জমি কে শাপ দিব নাই, নক দের খারাব কাজের জন্য আর বন্যা দি পৃথিবী কে ধ্বংস করব নাই, যদিও নকেরা উরাকার ছোট বেলা নু পাপী থালেক।

3. ৩. বন্যা — ছবি 16

ঈশ্বর তেতবা প্রতিজ্ঞার চিহ্ন দি প্রথমে রংধনু তৈরি করলেক। সব সময় জেতবা আকাশে রংধনু উঠে, ঈশ্বর উহার প্রতিজ্ঞা এবং নকদের কথা মনে করবেক।

একটি বাইবেলের বল্প নিবা হছে >৬:-৮

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।