23. ২৩. প্রভু যিশুর জন্ম

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 1

মরিয়ম যোসেফ নামক এক ধার্মিক নকের বাগদত্তা থালেক। যেতবা তিনি শুনলেক যে মরিয়ম গর্ভবতী তেতবা তিনি জানলেক যে শিশুটি তার দ্বারা নয়। তিনি মরিয়ম কে অসন্মানিত করতে চাইলেক নাই, তাই তিনি ঠিক করলেক যে তাকে গুপ্ত ভাবে বিবাহবিচ্ছেদ চিঠি দিবেক। তার তা করবার আগেই এক স্বর্গদূত আসলেক আর উহাকে সপ্নে কথা বললেক।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 2

স্বর্গদূত বললেক, “যোসেফ মরিয়ম কে বেহা হই উহাকে বউ রূপে গ্রহণ করতে ডরাই নাই। উহার গর্ভের ছেনাটি পবিত্র আত্মা দ্বারা উৎপন্ন হয়েছে। সে এক বেটা ছেনার জন্ম দিবেক তার নাম রাখবে যীশু [ যার মানে হলেক, যিহোবা বা সদাপ্রভু উদ্ধার করেন ], কেনে না তিনি নকদের পাপ নু উদ্ধার দিবেক।”

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 3

তাই যোসেফ মরিয়ম কে বেহা হই আর উহাকে স্ত্রী রূপে ঘরে নি গেলেক, কিন্তু উহার সাথে শুলেক নাই যতদিন তিনি ছেনাটির জন্ম দেই।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 4

মরিয়ম জন্ম দিবার দিন যেতবা কাছে আসলেক, রোমান সাম্রাজ্য উরাকার পূর্বপুরুষ দের এলাকার জনগণনার জন্য যেতে বললেক। যোসেফ আর মরিয়ম দুরের রাস্তা যেতে হবেক, উরাকার বাসস্থান নাসরত নু বৈৎলেহেম যেতে হবেক কেনে না উরাকার পূর্বপুরুষ থালেক দাউদ যার বাসস্থান থালেক বৈৎলেহেম।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 5

যেতবা উরা বৈৎলেহেম পৌছালেক তেতবা সেঠে থাকার কোনো জায়গা উরা পালেক নাই। একটি জায়গা উরা পালেক সেটা হলেক গরু বাছুর থাকার জায়গা। ছেনাটার জন্ম সেঠে হলেক আর উহার মা উহাকে পশুর খাবার জায়গায় শুয়াই দিলেক কেনে না উরাকার কাছে উহার জন্য কোনো বিছানা থালেক নাই। উরা উহার নাম রাখ্লেক যীশু।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 6

সেই রাতে, কিছু মেষপালক ধারের কাছে মাঠে উরাকার মেষ চরাথালেক। হঠাৎ, এক জ্বল জ্বল স্বর্গদূত উরাকার কাছে আসলেক আর তাতে উরা ভয় পালেক। স্বর্গদূত উরাকে বললেক, “ভয় করিস নাই, কেনে না আমার কাছে তর জন্য সুসংবাদ আছে। সেই খ্রিষ্ট, প্রভুর জন্ম বৈৎলেহেমে হছে !”

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 7

“যাও ছেনাটি কে দেখো আর তুরা উহাকে একটি কাপড়ে জোড়ানো আর পুশুর খাওয়া জায়গায় পাবে। হঠাৎ আকাশে ঈশ্বরের স্তুতি গান গাওয়া স্বর্গদূতের দ্বারা ভরে গেলেক, যারা বলথালেক ঈশ্বরের মহিমা স্বর্গলোকে হোক আর তার অনুগ্রহ প্রাপ্ত নকদের উপর পৃথিবীতে শান্তি হোক|

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 8

মেষ পালকেরা শীগ্রই পৌছালো সেই জায়গায় যেঠে যীশু থালেক আর উরা উহাকে পশুদের খাবার জায়গায় পালেক, যেমনটি স্বর্গদূত উরাকে বল্থালেক । উরা খুবেই উৎসহিত হলেক । মরিয়ম হ খুব আনন্দিত থালেক । মেশ্পালোকেরা মাঠে ঘুরি আসলেক যেঠে উরাকার মেষ থালেক, যা কিছু উরা শুন আর দেখথালেক তার জন্য ঈশ্বরের স্তুতি করলেক।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 9

কিছু সময় পর, পূর্ব দেশসমূহ নু জোতিষীরা আসলেক আকাশে একটি অস্বাভাবিক তারাকে অনুস্বরণ করে। তারা অনুভব করথালেক যে এর মানে হল যে ইহুদিদের এক নতুন রাজা জন্ম নিছে । তাই উরা এক বিরাট ধুরে যাত্রা করথালেক এই রাজার দর্শন করতে। উরা বৈৎলেহেমে আসলেক আর সেই ঘর খুঁজি বার করলেক যেঠে যীশু ও উহার ঘরের নকরা থালেক।

23. ২৩. প্রভু যিশুর জন্ম — ছবি 10

যেতবা জোতিষীরা যীশু কে দেখলেক উহার মায়ের সাথে, তেতবা উরা মাতিয়ে নুটাই প্রনাম করলেক আর উহাকে আরাধনা করলেক। উরা যীশু কে দামী জিনিস সকল উপহার দিলেক। তারপর উরা ঘর ঘুরি গেলেক।

একটি বাইবেলের গল্প নিবা হচ্ছে-মথি ১; লুক ২

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।