24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 1

যোহন, সখরিয় আর ইলিশাবেতের বেটা বড হই উঠলেক আর একনক ভাববাদী হলেক। তিনি নির্জন প্রদেশে থাকতেক, বনের মধু ও পঙ্গপাল খাতেক, আর উটের চুলের পোশাক পরতেক।

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 2

অনেক নক নির্জন প্রদেশে উপস্থিত হতেক যোহনের বাক্য শুনবার জন্য। তিনি উরাকার প্রচার করতেক, বলতেক, “অনুশোচনা কর, কেনে না ঈশ্বরের রাজ্য কাছে !”

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 3

যেতবা নকেরা যোহনের বাক্য শুনতেক, তেতবা অনেকেই উরাকার পাপ নু অনুশোচনা করতেক, আর যোহন উরাকে বাস্তিস্ম দিতেক। অনেক ধর্ম গুরুরাও যোহনের কাছে বাস্তিস্ম নিতে আসথালেক, কিন্তু উরা অনুশোচনা বা উরাকার পাপ নু স্বীকার করতেক নাই।

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 4

যোহন ধর্ম গুরুদের উত্তর দিলেক, “হে বিষাক্ত কালসাপেরা! অনুশোচনা কর আর নিজেদের ব্যবহার পরিবর্তন কর। সকল গাছ যেটায় ভালো ফল ধরে নাই সেটা কে কাটা হবে আর সেটা আগুনে ফেলাই দিবা হবেক । যা ভাববাদীরা বলথালেক যোহন তা পুর্ন্য করলেক, “দেখো, আমি আমার দূত কে তোমার আগে পাঠাচ্ছি, যে তোমার জন্য রাস্তা তৈরি করবেক।”

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 5

কিছু ইহুদিরা জহনকে প্রশ্ন করলেক, যে তিনিই কি খ্রিষ্ট। যোহন উত্তর দিলেক, “আমি খ্রীস্ট নই, কিন্তু একনক আমার পরে আসবেক। তিনি এতই মহান যে আমি উহার জুতার বাঁধা খুলিবার ও যোগ্য নাই।”

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 6

পরের দিন, যীশু যোহনের কাছে বাস্তিস্ম নিতে আসলেক। যেতবা যোহন উহাকে দেখলেক, তিনি বললেক, ঐ দেখো! ঐ সেই মেষ শাবক যিনি পৃথিবীর পাপ নি নিবেক।”

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 7

যোহন যীশু কে বললেক, “আমি আপনাকে বাস্তিস্ম দিতে যোগ্য নই। বরং আপনাকে আমায় বাস্তিস্ম দেওয়া উচিৎ।” কিন্তু যীশু বললেক, “আপনাকে আমায় বাস্তিস্ম দিবা উচিৎ, কেনে না এটাই করাটা সঠিক হবেক।” তাই যোহন তাকে বাস্তিস্ম দিলেক, যদিও প্রভু যীশু কোনো পাপ করলেক নাই।

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 8

বাস্তিস্মের পর যেতবা প্রভু যীশু জল নু উঠি আসলেক, তেতবা ঈশ্বরের আত্মা পায়রার রূপ নি আবির্ভাব হলেক আর তার উপর আসি বসলেক । আর সেই একই সময়ে আকাশ নু ঈশ্বরের বাণী হলেক, বললেক, “তুমি আমার বেটা যাকে আমি ভালবাসি, আর আমি তোমার কারণে আনন্দিত।”

24. ২৪. যোহন যীশুকে বাপ্তিস্ম দিলেক — ছবি 9

ঈশ্বর যোহন কে বলথালেক, “পবিত্র আত্মা আসবেক আর এক্নকের উপর বস্বেক যাকে তুমি বাস্তিস্ম দিবে। সেই নক হলেক ঈশ্বরের বেটা।” ঈশ্বর হলেক অদ্বিতীয়। কিন্তু যোহন যেতবা প্রভু যীশু কে বাতিস্ম দিলেক, তিনি ঈশ্বর পিতা কে বলতে শুনলেক, ঈশ্বর বেটা কে দেখলেক যিনি হলেক প্রভু যীশু, আর তিনি পবিত্র আত্মা কে দেখলেক।

এটিবাইবেলের গল্প; নিবা হছে-মথি ৩; মার্ক ১:৯-১১; লুক ৩:১-২৩

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।