25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 1

যিশুর বাস্তিস্ম হবার পরেই, পবিত্র আত্মা উহা কে নির্জন প্রদেশে নি গেলেক, যেঠে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করলেক। শয়তান যিশুর কাছে আসলেক আর উহাকে পাপ করতে নভ দেখালেক।

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 2

শয়তান যীশু কে এই বলি নভ দেখালেক, “যদি আপনি ঈশ্বরের বেটা হউ, এই পাথর গুলো কে রুটিতে পরিবর্তন কর যেন আপনি টা খাতে পারু।

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 3

যীশু উত্তর দিলেক, “ঈশ্বরের বাক্যে এটা নেখা আছে, নকরা কেবল রুটি দরকার নাই বাঁচি থাকার জন্য, কিন্তু সেই সকল বাক্য যা ঈশ্বর বললেক !”

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 4

তারপর শয়তান যীশু কে মন্দিরের উচ্চ চুড়ায় নি গেলেক আর বললেক, “যদি তুমি ঈশ্বরের বেটা হউ তাহলে নিজেকে উপর নু ফেলাই দে, কেনে না নেখা আছে, ‘ঈশ্বর উহার স্বর্গদূতদের আদেশ দিবেক আপনাকে ধরে নিতে যেন আপনার পায়ে পাথরের আঘাত না নাগে।”

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 5

কিন্তু কিছু শাস্ত্র বাক্য উল্লেখ কঁরি যীশু উত্তর দিলেক। তিনি বললেক, “ঈশ্বরের বাক্যে নেখা আছে, তিনি উহার নকদের আজ্ঞা দিথালেক, ‘তুই প্রভু পরমেশ্বরের পরীক্ষা নিস নাই।”

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 6

তারপর শয়তান যীশু কে পৃথিবীর সকল সাম্রাজ্য আর সেগুলোর সকল ঐশ্বর্য দেখালেক আর বললেক, “আমি আপনাকে এসকল দিব যদি আপনি আমায় ভূমিষ্ঠ হই প্রনাম করু আর আমার আরাধনা করু ।”

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 7

যীশু উত্তর দিলেক, “আমার কাছ নু দূর হও, শয়তান ! ঈশ্বরের বাক্যে তিনি উহার নকদের আজ্ঞা দিথালেক, ‘কেবল প্রভু তোমার যিহোবা ঈশ্বরেরই আরাধনা কর আর তারই সেবা কর।”

25. ২৫. শয়তান যীশুকে প্রলোভিত করলেক — ছবি 8

যীশু শয়তানের নভে পরলেক নাই তাই শয়তান উহাকে ছারি চলি গেলেক। তারপর স্বর্গদূত আসলেক আর তার সেবা করলেক।

এটি বাইবেলের গল্প নিবাহছে- মথি ৪:১-১১; মার্ক ১:১২-১৩; লুক ৪:১-১৩

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।