26. ২৬. যীশু তার কার্য্য শুরু করলেক
শয়তানের প্রলভনে বিজয়ী হওয়ার পর, যীশু প্রবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হঁই গালীল প্রদেশে ফিরি আসলেক, যেখানে তিনি বাস করতেক| যীশু শিখ্যা দিবার তরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন, সব নক উহার বিষয়ে ভালো বলতেক।
যীশু নাশরত শহরে যেখানে তিনি তাঁর ছেনাকালে বাস করথালেক সউখানে গেলেক, বিশ্রাম দিনে তিনি আরাধনার ঘরে গেলেক|উরা উরাকে যিশাইয় ভাববাদীর বইটি দিল, যেন তিনি সউ বই থেকে পড়েন, যীশু সেই বইটি খুললেন আর লোকদের কাছে সউখান থেকি একটা ভাগ পড়লেক|
যীশু পড়লেক ‘ঈশ্বর তার আত্মা আমাকে দিয়েছেন যেন আমি গরিবদের কাছে সু সমাচার ঘোষনা করতে, বন্দীদের স্বাধীনতা দিতে, অন্ধদের চোখ দিতে আর দলিতদের মুক্ত করতে পারি|এটা হলো ঈশ্বরের অনুগ্রহের বছর|
উহার পর যীশু বসিপড়েন সব নকই উহার প্রতি এক ভাবে চোখ রাখছিল|যা তিনি পড়লেক সেই অধ্যায়টি উরা জানত যে উহা খ্রিস্ট কে নির্দেশ দিচ্ছে|যীশু বললেক ‘যে বাক্য সকল আমি তুরাকার কাছে পড়ছি সউ সকল এখন থাকনুঁ পূর্ণ হচ্ছে’ সকল নক অবাক হই গেলেক, উরা বললেক ‘এ যোসেফের ছেনা নয় কি?
উহারপর যীশু বললেক ‘এ সত্য যে কোনোও ভাববাদী উহার নিজের এলাকায় উরা কে গ্রহণ করেক না|এলিয় বাব্বাদির সময় কালে ইসরায়েলে মেলা বিধবা থালেক, কিন্তু যখন সাড়ে তিন বছর জল হলেক নাই, তেতবা ঈশ্বর এলিয়কে সাহায্য করার জন্য ইসরায়েল থেকে একটাও বিধবা পাঠালেক নাই, কিন্তু বরং এক ভিন্ন দেশ থাকি এক বিধবাকে পাঠায়থালেক|
যীশু আরো বললেক ‘ইলিশায় ভাববাদীর সময়কালে, ইসরাইলে চর্মরোগী মেলা থালেক কিন্তু ইলিশায় উরাদের একটিকেও সুস্থ করেক নাই, তিনি কেবল নামানকে যিনি ইসরায়েলের শত্রু পক্ষের সেনাপতি ছিলেন, উরাকে সুস্থ করথালেক। যে নকরা যীশুর কথা শুনথালেক উরা ইহুদি থালেক। তাই উরা যেতবা ওউ সব শুনলেক উরা উরার উপর ভীষণ রাগী গেলেক।
নাশরতের নোকেরা আরাধনার ঘর নু যীশুকে টানি বাহির করি দিলেক, আর পাহাড়ের কিনারে লঁই গেলেক যেন উরাকে মারি ফেঁলতে পারেক, কিন্তু যীশু ভিড়ের মধ্য থেকি চলিগেলেক|আর নাশরত শহর ছাড়ি দিলেক।
উহার পর যীশু গালীল প্রদেশের সব অঞ্চলে গেলেক, আর এক বড্ড ভিড় উহার কাছে আইলেক উরা মেলা লোকদের উরার কাছে নি আসলেক যারা রোগী আর পঙ্গু থালেক উরাদের মধ্যে অন্ধ, খোড়া, বোবা ও বধির থালেক আর যীশু সকলকে সুস্থ করলেক।
মেলা ভূতেধরা নকদেরও যীশুর কাছে নি আসলেক, যীশুর আদেশে নক্দের ভিতর নু ভূত বার হই আসলেক| আর কখনো কখনো উরা চিত্কার করি বলতেক ‘আপনি হলেক ঈশ্বরের বেটা’ নক্দের ভিড় আবাক হলেক আর ঈশ্বরের অরাশোনা করলেক।
উহার পর যীশু বারো জন নকদের বাছি নিলেক, উরাকে উরার প্রেরিত বলা হয়। সোউ প্রেরিতরা যিশুর সাথে সাথে ঘুরি বেড়াতেক আর শিক্ষা নিতেক।
একটি বাইবেল গল্প নিবা হচ্ছে >মথি ৪:১২-২৫:মার্ক ১:১৪-১৫, ৩৫-৩৯, ৩:১৩-২১:লুক৪:১৪-৩০, ৩৮-৪৪:
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।