34. ৩৪. যীশু অন্য কাহানীসমূহ দ্বারা শেখান
যীশু ঈশ্বরের রাজ্য সমন্ধে আরো অনেক কাহানি বলেন|উদাহরন স্বরূপ তিনি বললেক ‘ঈশ্বরের রাজ্য হলেক একটি সরিষা দানার মত যা কেহ তার জমিতে বুনিদিলেক|তোমরা জানো যে সরিষা দানা সকল বীজের মধ্যে সবচাইতে ছোট|’
‘কিন্তু যেতবা তা বাড়ি উঠলেক তেতবা সে বাগানের সকল চারা নু বড় হয়, এতটা বড় যে পাখিরা আসে ও তার ডালপালার উপর আরাম করে’
যীশু আর এক কাহানী বলেলেক ‘ঈশ্বরের রাজ্য হলেক তাড়ির মত যা এক স্ত্রী নক ময়দার সাথে মাখলেক যতক্ষন না টা সপুর্ন ময়দা টাকে তাড়িময় করলেক|
ঈশ্বরের রাজ্য এক গুপ্তধনের মত যা কেহ মাটির নিচে নুকিয়ে রাখলেক|অন্য কেউ সেই গুপ্তধন পালেক এবং তারপর আবার টা সেইখানে নুকিয়ে রাখলেক|সে এতই আনন্দে ভরে গেলো, সে গেল আর তার কাছে যা কিছু ছিল টা বিক্রি করলেক আর সেই টাকা দি সেই জমিটি কিনি নিলেক|
ঈশ্বরের রাজ্য একটি উত্কৃস্ট মুক্তার মত যার মূল্য অনেক যখন এক জহুরী টা পালেক সে উহার সকল সম্পতি বিক্রি করলেক আর সেই টাকা দি সেই মুক্তা কিনলেক|
তারপর যীশু কিছু নকদের এক কাহানী বললেক যারা উরাকার নিজেদের ভালো কার্যের উপর ভরসা করতেক আর অন্যদের তুচ্ছ করতেক|তিনি বললেক ‘দুই ব্যক্তি প্রার্থনা করতে মন্দিরে গেলেক, উহার মধ্যে একজন থালেক করগ্রাহী আর অন্যজন ছিলো ধার্মিক নেতা’|
‘সেই ধর্ম গুরু এভাবে প্রার্থনা করলেক ধন্যবাদ ঈশ্বর যে আমি অন্য নকদের মত পাপী নাই, ডাকাতদের মতো ও নাই, অন্যায়ী নকদের মতো, ব্যভিচারীদের মতো, অথবা ওই করগ্রাহী নকটার মতো|
যেমন কি আমি সপ্তাহে দুই বার উপবাস করি, আর আমার সকল টাকা আর জিনিস পত্রের দশ ভাগ মন্দিরে ডান করি|
কিন্তু কর আদায়কারী নকটি ধর্ম গুরুর নু দুরে ডান্ডাই রইলেক আর স্বর্গের দিকে তাকালেক নাই বরং সে তার ছাতি চাপড়াই প্রার্থনা করলেক ‘ঈশ্বর আমার প্রতি দয়া করুন কেননা আমি একজন পাপী নক|
তারপর বললেক আমি তোদের সত্য বলছি, ঈশ্বর সেই করগ্রাহী নকটির প্রার্থনা শুনথালেক আর উকে ধার্মিক ঘোষনা করথালেক|কিন্তু সেই ধর্মগুরুর প্রার্থনা তার পছন্দ হলেক নাই, ঈশ্বর সকল গর্বিতদের নম্র কবেন আর সেই সকলকে উচ্চ করবেক যারা নিজেদের নম্র করে’|
এটা বাইবেল গল্প নিবা হচ্ছে মথি ১৩:৩২-৩৩, ৪৪-৪৬, মার্ক ৪:৩০-৩২, লুক ১৩:১৮-২১ ১৮:৯-১৪
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।