35. ৩৫. করুনাময় পিতার কাহানী
একদিন যীশু অনেক করগ্রাহী আর অন্য পাপীদের যারা তার কাছে জমা হ্থালেক উরাকে শিখ্যা দিতে থালেক|
কিছু ধার্মিক নেতারা যারা সেঠে থালেক উরা যীশুকে সেই পাপিনকদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে দেখলেক আর উরা তার নিন্দা করতে আরম্ভ করলেক|তাই যীশু তাদের এক কাহানি বললেক|
‘এক নক থালেক যার দুটা ছেনা থালেক, ছোট ছেনাটি তার বাপকে বলেক, বাবা আমার সম্পতির ভাগ এখুনি চাই|তাই তার বাপ তার সম্পতি দুই ছেনার মধ্যে ভাগ করি দিলেক|
“ছোট ছেনাটি শীঘ্রই তার সম্পতি একঠে করলেক আর দূর দেশে চলি গেলেক, আর তার সকল সম্পতি পাপময় পথে খরচ করলেক”|
এরপর সেই দেশে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলেক যেঠে ছোট ছেনাটি থালেক, আর তার কাছে খাবার কিনার কোনো টাকা থালেক নাই| তাই সে যা কাজ পালেক সেই কাজ করলেক, আর তা হলেক ঘুসর চড়ানোর কাজ, তার পরিস্থিতি খুব শোচনীয় হলো যে সে ঘুসরের খাবার খেতে চাইলেক|
শেষ পর্যায়ে ছোট ছেনাটি নিজেকে বললেক ‘আমি এ কি করছি? আমার বাবার সকল চাকরেরা কতই না খাবার খায় আর তাও আমি ক্ষিদায় কস্ট পাচ্ছি|আমি আমার বাবার বাড়িতে ঘুরি যাব আর তার একজন চাকর হওয়ার জন্য অনুরোধ করব|’’’’’’
‘তাই ছোট ছেনাটি তার বাবার বাড়ির দিকে যাওয়া শুরু করলেক|জেতবা সে বেশ ধুরে থালেক উহার বাবা উহাকে দেখলেক আর উহার জন্য করুনায় ভরি গেলেক|সে তার ছেনার দি দৌড়ালেক আর উহাকে জড়ায় ধরলেক আর চুমু খালেক|
ছেনাটি বললেক ‘বাবা আমি ঈশ্বরের বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে পাপ করছি, আমি আর আপনার ছেনা হওয়ার যোগ্য নই|’’’’’
কিন্তু উহার বাবা এক চাকরকে আদেশ দিলেক ‘তারাতারি যাও আর সবচাইতে ভালো কাপড় নি আসেক আর একে পড়ায় দে, উহার আঙ্গুলে একটি আংটি আর পায়ে জুতা পরাও|তারপর সবচাইতে ভালো পশুটি মারি ভোজ তৈরী কর আর উতসব পালন কর|কেননা আমার ছেনা মরি গেথালেক কিন্তু এখন সে জীবিত হচ্ছে, সে হারাই গেথালেক কিন্তু এখন তাকে পাছি|’’’’’
তাই নোকেরা আনন্দ করতে শুরু করলেক| কিছু সময় পরে বড় ছেনাটি জমি নু কাজ করি ফিরি আসলেক, সে নাচ গান শুনতে পালেক আর অবাক হলেক যে কি হচ্ছে?’’’’’’
যেতবা বড় ছেনাটি জানতে পারলেক যে উরা আনন্দ করছে কারন তার ভাই ঘরে ঘুরি আসছে, তেতবা সে খুব রাগী গেলেক আর বাড়ির ভিতর যেতে চালেক না| উহার বাবা বারায় আসলেক আর অনুরোধ করলেক ভিতরে যাওয়ার জন্য আর উরাকার সাথে আনন্দ করার জন্য, কিন্তু সে মানলেক নাই|’’’’’’’
বড় ছেনাটি তার বাবাকে বললেক ‘এই সকল বছর আমি আপনার জন্য বিশ্বাস যোগ্য হই কাজ করছি, আমি আপনার অবাধ্য হই নাই আর তবুও আপনি আমার জন্য একটি ছোট পশুও দিলে নাই যেন বন্ধুদের সাথে আনন্দ করি| কিন্তু যেতবা আপনার এই ছেনা যে আপনার সম্পতি পাপময় রাস্তায় উড়ায় দি ঘরে ঘুরি আসছে, তেতবা আপনি সবচাইতে ভালো পশুটি মারি আনন্দ করলেন|
‘বাবা উত্তর দিলেক হে আমার বেটা তুই সব সময় আমার সাথে আছু আর যা কিছু আমার টা সকলই তো তুরাকার, কিন্তু আনন্দ করাটা আমারাকার দরকার, কেনেনা তার ভাই মরি গেথালেক কিন্তু সে এখন জীবিত, সে হারাই গেথালেক কিন্তু এখন টাকে আমরা পাচ্ছি|
একটা বাইবেল গল্প নিবা হছে >লুক ১৫:১১-৩২
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।