38. ৩৮. যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়
প্রতি বছর ইহুদিরা নিস্তার পরব পালন করে, শতাব্দী পূর্বে ঈশ্বর উরাকার পূর্বপুরুষদের মিশরে দাসত্ব থেকে মুক্তি দিথালেক, এটা হলেক সেই উতসব প্রায় তিন বছর হলেক যীশু তার প্রচার ও শিখ্যা কাজ আরম্ভ করথালেক, যীশু তার শিষ্যদের বললেক যে তিনি জেরুজালেমে উরাকার সাথে এই নিস্তার পরব পালন করতে চাইলেক, আর বললেক যে টাকে সেঠে হত্যা করা হবেক|
যিশুর এক নক শিষ্যের নাম ছিল যিহুদা, প্রেরিতদের টাকার থলি রাখার দায়িত্বে যিহুদা থালেক, কিন্তু তার টাকাপয়সার প্রতি লোভ থালেক আর সে ঝোলা থেকে প্রায়ই চুরি করতেক|যীশু আর শিষ্যদের জেরুজালমে পৌচিবার পর যিহুদা ইহুদি নেতাদের কাছে গেলেক আর টাকার বদলে যিশুর সাথে প্রতারনা করার প্রস্তাব দিলেক|অউ জান্তেক যে ইহুদি নেতারা যীশুকে খ্রীস্ট বলি মানতেক নাই|আর উরা যীশুকে মাঁরি ফেলার চক্রান্ত করলেক|
ইহুদি নেতারা যারা মহাপুরোহিতদের দ্বারা প্ররোচিত হই থালেক উরা যীশুকে প্রতারনা করার জন্য জিহুদাকে তিরিশটি রুপার মুদ্রা দিলেক, এসব ঘটলেক যেমনটি ভাববাদীরা বলথালেক|যিহুদা রাজি হলেক মুদ্রা গুলো নিলেক আর চলি গেলেক|সে সুযোগ খুঁজতে থাকলেক যীশুকে উরাকার কাছে ধরাই দিতে|
জেরুজালেমে যীশু নিস্তারপরব তার শিষ্যদের সাথে পালন করলেক|নিস্তারপরবের খাওয়ার সময় যীশু কিছু রুটি নিলেক আর টা ভাঙলেক, তিনি বললেক ‘এটি নাও ও খাও!এ হলো আমার শরীর যা তোমাদের জন্য দেওয়া হয়েছে, এমন টি কর আমাকে স্মরন করার জন্য|এই ভাবে যীশু বললেক যে উহার শরীর উরাকার জন্য বলি করা হবেক|
তারপর যীশু একটি পেয়ালা উঠালেক আর বললেক ‘এটির নু পান কর’ এটি হলেক আমার রক্ত নতুন নিয়মের যা তুরাকার পাপের জন্য ঢালা হছে, প্রতিবার তুরা এর থেকে পান করে আমাকে স্মরন করবে|
তারপর যীশু তার শিষ্যদের বললেক ‘তুরাকার মধ্যে এক নক আমাকে প্রতারণা করবেক’ শিষ্যরা অবাক হলেক আর জিজ্ঞাসা করলেক কে এমন করবেক?যীশু বললেক ‘যে নকটিকে আমি এই রুটি দিবো সেই হলেক আমার প্রতারক’ তারপর তিনি সেই রুটি জিহুদাকে দিলেক|
যিহুদা রুটি নিবার পর শয়তান তার ভিতর প্রবেশ করলেক, যিহুদা চলি গেলেক আর ইহুদি নেতাদের সাহায্য করলেক যীশুকে ধরতে এটি থালেক রাতের বেলা|
খাবারের পর যীশু ও তার শিষ্যরা জৈতুন পর্বতের দি গেলেক, যীশু বললেক ‘তুরা সকলে আজ রাতে আমাকে ছাড়ি চলি যাবেক, এ লেখা রইছে ‘আমি মেষপালকে আঘাত করব আর সকল মেষ ছিন্নভিন্ন হবেক|
পিতর বললেক ‘যদিও সকলে ছাড়ি পালাবেক কিন্তু আমি টা করবই না’ তারপর যীশু পিতরকে বললেন ‘শয়তান তুরাকার সকলকে চায় কিন্তু আমি তুরাকার জন্য প্রার্থনা করছি, পিতর যেন তর বিশ্বাস শেষ না হয়, যদিও আজ রাতে কুকুড়া ডাকবার আগে তুই তিনবার অস্বীকার করবি যে তুমি আমাকে জানু নাই|
পিতর তারপর যীশুকে বললেন ‘আমি মঁরি গেলেও আপনাকে আমি অস্বিকার করব নাই’অন্য সকল শিষ্যরাও তেমনটাই বললেক|
তারপর যীশু তার শিষ্যদের সাথে গেতশিমানি নামক এক জায়গায় গেলেক|যীশু তার শিষ্যদের প্রার্থনা করতে বললেক যেন তারা প্রলোভনে না পড়ে|তারপর যীশু একা প্রার্থনা করতে গেলেক|
যীশু তিনবার প্রার্থনা করলেক ‘হে আমার পিতা, যদি সম্ভব হয় তবে অনুগ্রহ করি আমাকে এই কষ্টের পেয়ালা নু পান করতে দিবেক নাই| কিন্তু নক্দের পাপ নু উদ্ধারের যদি অন্য কোন রাস্তা না থাকে তবে আপনারই ইচ্ছে পূর্ণ হবেক। যীশু খুবই কষ্টে থালেক আর তার ঘাম রক্তের ফোঁটার মতুন ঝরথালেক| ঈশ্বর এক দূতকে পাঠাথালেক তাকে সাহস দিতে|
প্রত্যেকবার প্রার্থনার পর যীশু তার শিষ্যদের কাছে ফিরে অসতেক, কিন্তু উরা প্রতি বার ঘুমাই পড়তেক, যখন তিনি তৃতীয়বার ফিরি আসলেক, যীশু বললেক ‘উঠ!আমার প্রতারক এখানে আসছে’|
যিহুদা ইহুদি নেতাদের, সৈন্যদের আর এক বিরাট ভিড়ের সাথে আসলেক| উরা তলোয়ার আর হাতিয়ার সঙ্গে আনথালেক|যিহুদা যিশুর কাছে আলেক আর বললেক ‘মঙ্গলবাদ হে গুরু’আর উহাকে চুম্বন করলেক, এটি থালেক সংকেত ইহুদি নেতাদের জন্য যে কাকে ধরতে হবেক|তেতবা যীশু বললেক ‘যিহুদা চুম্বন দি তুই আমায় বিশ্বাসগতকতা করলেক’?
যেতবা সৈন্যরা যীশুকে ধরলেক তেতবা পিতর তার তলোয়ার বার করলেক আর মহাপুরহিতের এক চাকরের কান কাঁটি দিলেক, যীশু বললেক ‘তলোয়ার দুরে রাখ, আমি আমার বাবার কাছে স্বর্গদূতের সৈন্য চাইতে পারি আমর রক্ষা করতে|কিন্তু আমাকে যে আমার বাবার আজ্ঞা পালন করতে হবেক, তারপর যীশু চাকরটির কান আবার জুড়ি দিলেক|যিশুর গেপ্তারের পর সকল শিষ্যরা পালাই গেলেক।
একটা বাইবেল গল্প নিবা হচ্ছে >মথি ২৬:১৪-৫৬, মার্ক ১৪:১০-৫০, লুক ২২:১-৫৩, যোহন ১২:৬, ৮:১-১১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।