39. ৩৯. যীশুকে যাঁচাই করা হয়
এ থালেক মাঝুরাত সৈন্যরা যীশুকে মহাপুরহিতের ঘরে নি গেলেক যেন প্রধানপুরোহিত উহাকে প্রশ্ন করতে পারেন|পিতর দূরে থাকি উরাকার পাঁছু নিলেক, যেতবা যীশুকে ঘরের মাঝু নি যাবা হলো, তেতবা পিতর বাইরেই থাকলেক, আর আগুনের পাশে বসি নিজেকে গরম করথাকলেক|
ঘরের মধ্যে ইহুদি নেতারা যিশুর বিচার করথাকলেক, তারা অনেক মিথ্যাবাদী সাক্ষী জোগাড় করথালেক, যারা তার সমন্ধে মিথ্যা অপবাদ দিলেক, যাইহোক তাদের বলা কথাগা একে অপরের সাথে মিল খালেক নাই, তাই ইহুদি নেতারা উকে দোষী প্রমান করতে পারলেক নাই|যীশু কিছু কিছুই বললেক নাই|
অন্তিমে মহা পুরোহিত যিশুর দিকে সরাসরি দেখলেক আর বললেক ‘আমরাকে বল তুইই কি খ্রীষ্ট জীবিত ঈশ্বরের পুত্র’?
যীশু বললেক ‘আমিই সে আর তুরা আমাকে ঈশ্বরের সাথে বসি থাকতে আর স্বর্গ নু আসতে দেখবে’ মহা পুরোহিত রাগী নিজের কাপড় ছিড়লেক আর অন্য ধার্মিক নেতাদের চিত্কার করি বললেক ‘আমারাকার আর কোনো সাক্ষীর দরকার নাই, তুরা সকলে শুনেছ তাকে বলতে যে সে হলেক ঈশ্বরের পুত্র, তুরাকার বিচার কি’?
ইহুদি নেতা সকল মহা পুরোহিতকে উত্তর দিলেক ‘সে মৃতুর যোগ্য! ‘তারপর উরা যিশুর চোখ বাঁধি দিলেক, তাকে আঘাত করলেক তার উপর থুতু ফেললেক আর উরা তাকে ঠাট্টা করলেক|
পিতর যেতবা ঘরের বাহিরে অপেক্ষা করথালেক, তখন একটি মায়াছেনা চাকর উহাকে দেখলেক আর বললেক ‘তুমিও তো যিশুর সাথে থালে’ পিতর অস্বীকার করলেক, অন্তিমে নোকেরা বললেক ‘আমরা জানিযে তুই যীশুর সাথে থালে কেননা তুরা দু নকই গালীল প্রদেশের’|
তেতবা পিতর মাটিতে বসি পড়লেক আর বললেক ‘ঈশ্বর আমাকে অভিশপ্ত করুক যদি আমি সেই নকটিকে চিনি থাকি’|তক্ষুনি একটি মুর্গা ডাকি উঠলেক, আর যীশু ফিরি দাঁড়ালেক আর পিতরের দিঁ তাকালেক|
পিতর দুরে চলি গেলেক আর খুব কাঁদলেক, সে সময়ই প্রতারক যিহুদা দেখলেক যে ইহুদি নেতারা যিশুর মৃতুর আদেশ দিথালেক, যিহুদা দুঃখিত হলেক আর দুরে চলি গেলেক আর নিজেকে মাঁরি ফেললেক|
আগামী দিনের খুব ভোরে, ইহুদি নেতারা যীশুকে রোমান রাজ্যপাল পিলাতের কাছে নি আসলেক, উরা আশা করথালেক যে পিলাত যীশুকে দোষী সাবস্ত করবেক আর তাকে মারি ফেলার সাজা দিবেক, পিলাত যীশুকে জিজ্ঞাস করলেক ‘আপনি কি ইহুদিদের রাজা’?
যীশু উত্তর দিলেক ‘আপনিই বললেন কিন্তু আমার রাজ্য পৃথিবীর সাম্রাজ্র্য়ের মত নয়|যদি তেমন হতেক, তাহলে আমার চাকরেরা আমার হয়ে লড়াই করতেক। আমি পৃথিবীতে ঈশ্বরের সত্য প্রকাশ করতে আসছি প্রত্যেকে যারা সত্যকে ভালবাসে সউ আমার কথা শুনবে। পিলাত প্রশ্ন করলেক ‘সত্যকি,?
যিশুর সাথে কথা বলার পর, পিলাত ভিড়ের কাছে গেলেক, আর বললেক ‘আমি এই নকটির মধ্যে কোনোও দোষ পাইনি’কিন্তু যিহুদি নেতারা আর নকের ভিড় চিতকার করলেক ‘ওকে ক্রশে দাও’ পিলাত উত্তর দিলেক ‘কিন্তু ও যে নির্দোষ’ কিন্তু তারা আরো জোরে চিত্কার করলেক, তারপর, পিলাত তৃতীয়বার বললেক ও নির্দোষ!’
পিলাত ভয় পালেক যে নোকেরা ভিড় কোনো বিদ্রোহ না করে বসে, তাই তিনি তার সৈন্যদের যীশুকে ক্রুশে দিতে বললেক| রোমান সৈন্যরা যীশুকে চাবুক মারলেক আর তাকে একটি রাজকীয় পোশাক আর কাঁটার তৈরী মুকুট পরালেক|তারপর উরা এই বলি ঠাট্টা করলেক ‘দেখো ইহুদিদের রাজাকে’!
একটা বাইবেলের গল্প নিবা হচ্ছে >মথি ২৬:৫৭-২৭:২৬, মর্ক১৪:৫৩-১৫:১৫, লুক ২২:৫৪-২৩:২৫, জোহোন১৮:১২-১৯:১৬
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।