40. ৪০. যীশুকে ক্রশে চড়ানো হয়
সৈন্যরা যীশুকে ঠাট্টা করার পর উরা তাকে ক্রশে চড়ানোর জন্য নিয়া গেলেক|উরা তাকে ক্রশ বইতে বাধ্য করলেক যার উপর উকে মরতে হবেক|
সৈন্যরা উহাকে ‘মাথার খুলি’ নামক এক জায়গায় নি আসলেক আর কাঠের ক্রশের সাথে তার পায়ে ও হাতে পেরেক মারলেক, কিন্তু যীশু বললেক ‘হে পিতা এদের ক্ষমা কর, কেননা এরা জানে নাই যে উরা কি করছে ‘ পিলাত আদেশ দিলেক একটা চিহ্নে ওরা যেন নেখে ‘ইহুদিদের রাজা’ আর তা যিশুর মাথার উপর টাঙ্গায় দেয়।
সৈন্যরা যিশুর কাপড়ের জন্য জুয়া খেললেক|যেতবা উরা তা করলেক, তেতবা একটা ভাববাণী পুর্ণ হলেক, যেটাতে বলা হথালেক ‘তারা আমার কাপড় নিজেদের মধ্যে ভাগ করবেক, আর আমার পোশাকের জন্য জুয়া খেলবে’|
যীশুকে দুইটি ডাকাতের ক্রশের মধ্যের জায়গায় ক্রশে চড়ানো হলেক| তাদের এক নক যীশুর ঠাট্টা করে, কিন্তু অন্য নক বলে ‘তুরাকারকি কোনো ঈশ্বর ভয় নাই?আমরা দোষী কিন্তু এই নক নির্দোষ’|তার পর সে যীশুকে বললেক ‘অনুগ্রহ করি আপনি আপনার রাজ্যে আমাকে স্মরন করবেক’|যীশু তাকে উত্তর দিলেক ‘আজই স্বর্গে তুই আমার সাথে যাবে’|
ইহুদি নেতারা আর ভিড়ের অন্য নকেরা যিশুর ঠাট্টা করলো, তারা টাকে বললেক ‘যদি তুই ঈশ্বরের বেটা হও, ক্রশ নু নামাই আয়, আর নিজেকে বাঁচাও, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস করব’|
তারপর সেই এলাকার আকাশ সম্পূর্ণ অন্ধকার হই গেলেক, যদিও তখন দুপুর থালেক|দুপুর নু সন্ধ্যাবেলা ৩ টে পর্যন্ত অন্ধ্যকার থালেক|
তারপর যীশু বলি উঠলেক ‘এসব শেষ হলেক!হে বাবা আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি’|তারপর তিনি তার মাথা নামালেন, আর তার আত্মা ছাড়ি দিলেক|যেতবা তিনি মঁরি গেলেক তেতবা সেঠে ভূমিকম্প হলেক, আর মন্দিরের সেই বিরাট পর্দা যা ঈশ্বরের উপস্থিতি নু নকদের আলাদা করতেক, তা দুই ভাগে ছিড়ি গেলেক, উপর নু নিচ পর্যন্ত|
তার মঁরি যাবার দ্বারা, যিশুর নক্দের ঈশ্বরের কাছে আসার একটা রাস্তা খুলি দিলেক|যেতবা যিশুর পাহারায় দাঁড়ানো সৈন্যটি যা কিছু ঘটল তা দেখলেক, সে বললেক ‘নিশ্চই এই নক নির্দোষ থালেক, তিনি ঈশ্বরের বেটা থালেক’|
তখন দুটি ইহুদি নেতা যোসেফ আর নিকদীম, যারা বিশ্বাস করতেক যে যীশু হলেক খ্রিস্ট, উর পিলাতের কাছে যীশুর মৃত দেহ চাইলেক তারা তার দেহ কাপড়ে জড়ালেক আর পাথর কাটি বানানো এক কবরে তাকে রাখলেক| তারপর তারা এক বিরাট পাথর দি কবরের ঢুকার দুয়ার বন্দ করি দিলেক|
একটা বাইবেল গল্প নিবা হচ্ছে >মথি ২৭:২৭-৬১, মার্ক ১৫:১৬-৪৭, লুক ২৩:২৬-৫৬, যোহন ১৯:১৭-৪২,
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।