44. ৪৪. পিতর আর যোহন একটি ভিখারীকে সুস্থ করলেক
একদিন পিতর আর যোহন মন্দিরে যেতেথালেক, যেতবা উরা মন্দিরে যেতেথালেক, তেতবা উরা একটি পঙ্গু নকটিকে দেখলেক যে পয়সা ভিক্ষা করথালেক|
পিতর খোঁড়া নকটির দি তাকালেক আর বললেক ‘আমার কাছে তোকে দিবার জন্য কোনো টাকা নাই, কিন্তু আমার কাছে যা আছে তা আমি তোকে দিছি, যিশুর নামে উঠি দাঁড়া আর হাঁটা শুরু কর’|
আর তখনি ঈশ্বর সেই খোঁড়া নকটিকে সুস্থ করলেক আর হাঁটা শুরু করলেক আর চারিদিকে নাফাতে শুরু করলেক, ও ঈশ্বরের স্তুতি করলেক|মন্দিরের প্রাঙ্গনের নকরা আশ্চর্য্য হলেক|
একদল নকের ভিড় তাড়াতাড়ি আসলেক সেই সুস্থ হওয়া নকটিকে দেখতে, পিতর তাদের বললেক ‘আপনারা এই নকটির সুস্থতায় কেনে এত আশ্চর্য্য হছেন?আমরা আমাদের শক্তিতে বা সত্গুনের দ্বারা ওকে সুস্থ করিনাই, বরং এ হলেক প্রভু যীশুর শক্তি আর বিশ্বাস যা যীশু দিয়েছে এই নকটিকে সুস্থ করার জন্য|
আপনারাই হলেক্সেই নক যারা রোমান রাজ্যপালকে বলথালেক যীশু হত্যা করতে|আপনারা জীবনের লেখককে হত্যা করেছেন, কিন্তু ঈশ্বর উহাকে মঁরিজাবা নু জীবিত করলেক|যদিও আপনারা যা করথালেক তা বুঝতে পারেননি কিন্তু ঈশ্বর আপনাদের কার্যকে ভাববাণী সকল যা বলে যে খ্রীস্ট দুঃখভোগ করবেক আর মঁরি যাবেক তা পূরণ করতে ব্যবহার করলেক| এতএব এখন অনুশোচনা করেক আর ঈশ্বরের দি ঘুঁরি আসেক যেন তুরাকার পাপ সকল ধুই ফেলা হয়|
পিতর আর যোহনের কথায় মন্দিরের নেতারা অসন্তুষ্ট হলেক, তাই উরা উরাদের গেফতার করি আর কারাগারে বন্দী করি দিলেক|কিন্তু পিতরের কথায় বহু নক বিশ্বাস কঁরি আর বিশ্বাসীদের সাথে যোগ দিলেক যাদের সংখা ৫০০০ হো থালেক|
পরদিন ইহুদি নেতারা পিতর আর যোহন কে মহাপুরহিত আর অন্য ধার্মিক নেতাদের সামনে নি আসলেক|উরা পিতর আর যোহনকে প্রশ্ন করলেক ‘তোমরা কোন শক্তিতে এই পঙ্গু নকটিকে সুস্থ করেছ’’?
পিতর উত্তর দিলেক ‘যে পঙ্গু নকটি আপনাদের সামনে ডান্ডাই আছে সে যীশু খ্রিটের শক্তিতে সুস্থ হছে, আপনারা যীশুকে ক্রশে দিথালেক কিন্তু ঈশ্বর তাকে পুনরায় জীবিত করথালেক, আপনারা টাকে তিরস্কার করথালেক কিন্তু উদ্ধার পাবার জন্য যিশুর শক্তি বিনা অন্য কুনো পথ নাই’’|
নেতারা আশ্চর্য্য হলেক যে পিতর আর যোহন কথাটি কত সাহসের সাথে বললেক কেননা উরা দেখতে পাথালেক যে এই নকগুলো যে খুবই সাধারণ নক যারা অশিক্ষিত থালেক|কিন্তু তেতবা তাদের মনে পড়লেক যে এই নক দুটি যিশুর সাথে থালেক। পিতর আর যোহনকে ধমকি দেওয়ার পর উরাদের উরা ছাড়ি দিলেক।
একটা বাইবেল গল্প নিবা হছে >প্রেরিতদের কার্য্য ৩;১-৪:২২
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।