45. ৪৫. ফিলিপ আর ইথিয়পিয় উচ্চপদস্থ অধিকারী
আদি মন্ডলীর এক নেতা থালেক যার নাম থালেক স্তিফান, তার ভালো সুনাম থালেক আর প্রবিত্র আত্মার জ্ঞানে পরিপূর্ণ থালেক, স্তিফান নানান চমতকার করথালেক আর নোকেরা যেন যিশুর উপর বিশ্বাস করে তার জন্য শিক্ষা দান করতেক|
একদিন যেতবা স্তিফান যিশুর বিষয়ে শিক্ষা দিথালেক তেতবা কিছু জিহুদী নক যারা যিশুর উপর বিশ্বাস করতেক নাই, স্তিফানের সাথে বাদবিবাদ করতে শুরু করলেক, তারা খুবই রাগী গেলেক আর ধরমের নেতাদের কাছে স্তিফানের বিষয়ে মিথ্যা অপবাদ দিলেক, তারা বললেক ‘আমরা তাকে মশি আর ঈশ্বরের বিষয়ে মন্দ কথা বলতে শুনছি’’|তাই ধর্মের নেতারা স্তিফানকে গেপ্তার করি আর তাকে মহাপুরোহিত আর অন্য নেতাদের সামনে নি আসলেক, আর যেখানে আরো মিথ্যা সাক্ষীরা স্তিফানের বিষয়ে মিথ্যা অপবাদ দিলেক|
মহাপুরোহিত স্তিফানকে প্রশ্ন করলেক ‘‘সেসব কি সত্য’’?স্তিফান তাদের আব্রাহাম নু যিশুর সময় কাল পর্যন্ত ঈশ্বরের করা বহু আশ্চর্যের কাজের উল্লেখ করলেক আর কি ভাবে ঈশ্বরের নোকেরা [ইস্রালিয়রা ] সবসময় ইশ্বরকে অমান্য করথালেক টা মনে করাই উত্তর দিলেক|তারপর তিনি বললেক ‘তুরা কঠিন আর বিদ্রোহী নক সকল, সবসময় প্রবিত্র আত্মার তিরস্কার করছ, ঠিক যেমন তুরাকার পূর্বপুরুষেরা ঈশ্বরের অমান্য করথালেক আর তার ভাববাদীদের হত্যা করথালেক|কিন্তু তুরা উরাকার তুলনায় বেশি খারাপ কাজ করেছ, তুরা খ্রিস্টকে হত্যা করছু’’!
যেতবা ধর্মের নেতারা টা শুনলেক উরা এতটাই রাগী যে উরা নিজেদের কান চাপা দিলেক আর চিত্কার করলেক, উরা শহরের বাইরে স্তিফানকে টানি বাইর করলেক আর উহাকে মাঁরি ফেলার জন্য তার দিঁ পাথর ছুঁড়তে থাকলেক|
যেতবা মঁরি গেথালেক তেতবা সে চিত্কার করি বলি উঠলেক ‘হে প্রভু যীশু আমার আত্মা গ্রহণ করুন’’তারপর সে মাটিতে পঁড়ি যায় আর পুনরায় চেঁচাই বললেক ‘হে প্রভু উরাকার বিরুদ্ধে এ পাপ গণনা করবেক নাই’’তার পর মঁরি গেলেক|
এক যুবক যার নাম সৌল, স্তিফানের হত্যাকারীদের সাথে যুক্ত থালেক আর উরাকার কাপড়ের পাহারা দিথালেক|যারা স্তিফানকে পাথর ছুঁড়থালেক, সেইদিন বহু নোকেরা জেরুশালোমে যিশুর অনুগামীদের উপর অত্যাচার করা আরম্ভ করলেক|তাই বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় চলি যায়|কিন্তু এ সকল সত্যেও উরা সেখানে গেলেক সেখানেই সুসমাচার প্রচার করলেক|
অত্যাচারের সময় জেরুশালোম থাকি চলি যাওয়া বিশ্বাসীদের মাঝু ফিলিফ নামে যিশুর এক শিষ্য থালেক| তিনি সমৃয়াতে গেথালেক, যেখানে তিনি যিশুর প্রচার করথালেক আর অনেক নোকেরা উদ্ধার পাথালেক|একদিন ঈশ্বরের এক স্বর্গদূত ফিলিপকে মরুভূমির মধ্যে একটি পথে যাইতে বললেক, যেতবা তিনি সউ পথে যাথালেক তেতবা ফিলিপ ইথিয়পিয়ের এক গুরুত্বপূর্ণ অধিকারীকে রথে চাপি যাইতে দেখলেক|প্রবিত্র আত্মা ফিলিপকে বললেক যা আর এই নকটির সাথে কথা বলেক|
যেতবা ফিলিপ রথের কাছে যাছিলেক, তিনি শুনতে পালেক যে ইথিয়পিয় নকটি ভাববাদী যিশাইয়ের লেখা পড়থালেক নকটি পড়লেক ‘তারা তাকে ভেড়াকে বলির জন্য নি যাওয়ার মত নি গেলেক আর যেমন ভেড়া চুপ থাকে তেমনি তিনিও একটি শব্দ বললেক না। উরা তার সাথে অন্যায় করলেক আর তাকে অপমান করলেক উরা তার জীবন নি নিলেক’’|
ফিলিপ ইথিয়পিয় নকটিকে প্রশ্ন করলেক ‘আপনি যা পড়ছেন টা কি বুঝতে পারছেন’’?তিনি উত্তর দিলেক ‘না আমাকে যদি কেহ না বুঝায় দেয় তবে যে আমি বুঝতে পারব নাই|অনুগ্রহ করি আসুন আমার পাশে বসুন, যিশাইয় কি নিজের বিষয়ে না অন্য কারো বিষয়ে লেখছেন|
ফিলিপ সেই নকটিকে বুঝালেন যে যিশাইয় যীশুর বিষয়ে সেসব লিখথালেক। ফিলিপ যীশুর সুসমাচার বলার জন্য আরো অন্য শাস্ত্র বাক্য থেকে তাকে বললেক|
যেতবা উরা যাত্রা করথালেক তেতবা উরা এক জলাশয়ের কাছে আসি পৌছালেক, নকটি বললেক ‘দেখুন ওখানে কিছু জল আছে, আমি কি বাপ্তিস্ম নিতে পারি?তিনি চালককে থামতে বললেক|
তাই উরা জলে নামলেক আর ফিলিপ তাকে বাপ্তিস্ম দিলেক|তাদের জল নু উঠি আসার পর প্রবিত্র আত্মা ফিলিপকে হটাত অন্য এক জায়গায় নি যায় যেখানে তিনি নকদের যীশুর বিষয়ে বলতে থাকলেক|
সেই ইথিয়পিয় নকটি তার বাড়ির দিকে চলি গেলেক আর সে আনন্দিত থালেক যে সে যীশুকে জানতে পারথালেক|
এটা বাইবেল গল্প নিবা হছে >প্রেরিতদের কার্য্য ৬:৮-৮:৫, ৮:২৬-৪০,
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।