46. ৪৬. পৌল যীশুর অনুগামী হলেক
সৌল একজন যুবক থালেক যিনি স্তিফানের হত্যাকারীদের কাপড়ের পাহারা দিতে থালেক|অউ যিশুর উপর বিশ্বাস করতেক নাই আর তাই বিশ্বাসীদের উপর অত্যাচার করতেক|অউ জেরুশালোমে ঘরে ঘরে যেতেক নারী পুরুস দের গেপ্তার করতে|মহাযাজক উহাকে অনুমতি দিথালেক, দদ্মেশক নগরে গিয়ে যিশুর অনুগামীদের গ্রেপ্তার করতে আর উরাকে জেরুশালোমে নি আসতে|
যেতবা তিনি তার দম্মেসকের রাস্তায় থালেক স্বর্গ নু এক উজ্জল আলো উহার উপর আসলেক, আর উরা মাটিতে নুটাই পড়লেক, সৌল শুনতে পালেক কেউ তার নাম ডাকছে, সৌল তুই কেনে আমাকে অত্যাচার করছ?সৌল প্রশ্ন করলেক, ‘হে প্রভু আপনি কে’’?যীশু উত্তর দিলেক ‘আমি যীশু, তুই আমাকে উতপীড়ন করছু’’
যেতবা সৌল উঠি দাঁড়ালেক সে চোখে আর দেখতে পালেক নাই|তার সাথীরা তাকে দম্মেশকে নি গেলেক|সৌল তিনদিনের জন্য কিছু খাতে বা পান করতে পারলেক নাই|
দম্মেশকে অননিয় নামের এক শিষ্য থালেক, ঈশ্বর উহাকে বললেক ‘সেই বাড়িতে যা যেঠে সৌল রইছে, তর হাত তার উপর রাখ আর সে আবার দেখতে পাবেক’’কিন্তু অননিয় বললেক ‘হে প্রভু আমি শুনেছি এই নকটি বিশ্বাসীদের কি রকম অত্যাচার করেছে|ঈশ্বর উত্তর দিলেক যাও আমি উহাকে নির্বাচন করছি, ইহুদি জাতির আর অন্য জাতিদের কাছে আমার নাম ঘোষণা করতে|সে আমার নামের জন্য বহু কষ্ট সইবেক’’|
তাই অননিয় সৌলের কাছে গেলেক, তার হাত তার উপর রাখলেক, আর বললেক ‘যীশু যিনি আপনাকে রাস্তায় দেখা দিথালেক, আমাকে পাঠাছে যেন আপনি পুনরায় দেখতে পান, আর প্রবিত্র আত্মায় পরিপূর্ণ হন, সৌল তক্ষুনি চোখে দেখতে পালেক|আর অননিয় তাকে বাপ্তিস্ম দিলেক, তারপর সৌল কিছু খাবার খালেক আর তার শক্তি পালেক|
তার পরই সৌল দম্মেশকের ইহুদিদের প্রচার করা আরম্ভ কঁরি দিলেক, বললেক যীশু হলেক ঈশ্বরের বেটা, ইহুদিরা আশ্চর্য্য হলেক যে এই নকটি যে বিশ্বাসীদের অত্যাচার করতেক আর এখন যিশুর উপর বিশ্বাস করছে|সৌল যিহুদিদের সাথে তর্কবিতর্ক করলেক আর প্রমান করলেক যে যিশুই খ্রিস্ট|
বহুদিন পর যিহুদিরা সৌলকে হত্যা করার ষড়যন্ত্র করলেক, উরা নগরের দরজায় নক পাঠাই দিলেক, তাকে ধরতে যেন তাকে হত্যা করতে পারে, কিন্তু সৌল তাদের বিষয়ে শুনলেক আর তার সঙ্গীদের সাহায্যে সেঠে নু পালাই গেলেক|একদিন রাতে এক ঝুড়িতে কঁরি তাকে নগরের প্রাচীর নু নামাই দিলেক, তারা সৌলের দম্মেশক নু পালাবার পর তিনি যীশুর বিষয়ে প্রচার অবিরাম করতে থাকলেক|
সৌল জেরুশালোমে অন্য শিষ্যদের সাথে দেখা করতে গেলেক, কিন্তু তারা তার থেকে ভয় পাথালেক|তারপর বার্নবা নাম এক বিশ্বাসী সৌলকে সাথে নি প্রেরিতদের কাছে গেলেক, আর উরাদের বললেক যে কি ভাবে সৌল দম্মেশকে সাহসের সাথে প্রচার করথালেক|তারপর শিষ্যরা সৌলকে গ্রহণ করলেক|
কিছু বিশ্বাসীরা জেরুশালোমে অত্যাচার চলাকালীন দুরে অন্তিখিয়াতে পালাই গেথালেক আর যিশুর প্রচার করথালেক| অন্তিখিয়ার বেশির ভাগ নোকেরা ইহুদি থালেক নাই|কিন্তু প্রথম বারই উরা প্রচুর মাত্রায় বিশ্বাসী হথালেক, বার্নবা আর সৌল সেঠে গেলেক যেন সেই নতুন বিশ্বাসীদের যিশুর বিষয়ে আরহো শিক্ষা দিতে পারেক, আর মন্ডলীটিকে আরোহ মজবুত করতে পারেক|আন্তখিয়াতেই প্রথম যিশুর উপর বিশ্বাসকারীদের ‘খ্রিস্টিয়ান’’বলা হথালেক|
একদিন যেতবা আন্তখিয়ার খ্রিস্টিয়ানরা উপবাস ও প্রার্থনা করথালেক, প্রবিত্র আত্মা উরাদের বললেক ‘বার্নবা আর সৌলকে আমার দেওয়া কাজের জন্য আলাদা করেক’’|তাই আন্তখিয়ার মন্ডলী বার্নবা আর সৌলের উপর হাত রাখি প্রার্থনা করলেক, তারপর উরা যিশুর সুসমাচার অন্যত্র ও প্রচার করতে উরাদের পাঠায় দিলেক|বার্নবা আর সৌল বিভিন্ন জাতির নকদের শিক্ষা দিলেক আর অনেক নক যিশুর উপর বিশ্বাস করলেক|
এটা বাইবেল গল্প নিবা হছে >প্রেরিতদেরকার্য্য--৮:৩, ৯:১-৩১; ১১:১৯-২৬; ১৩:১-৩
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।