6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 1

যেতবা অব্রাহাম অনেক বুঢা হই পরলেক, উহার বেটা ইসহাক, একনক প্রাপ্ত বয়স্ক বড নখে পরিনত হলেক। তাই অব্রাহাম উহার ঘরের নক কে উহার কুটুম যে জমিতে থাকতেক সেঠে পাঠালেক যেন উহার ছেনার তরে বউ নি আসে।

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 2

সউ জায়গায় যেঠে অব্রাহামের কুতুমরা বসবাস করতেক সেঠে একটা বড রকম যাত্রা করার পর, ঈশ্বর সউ ঘরের চাকর কে রিবিকার কাছে নি আসেলেক । অউ অব্রাহামের ভাইয়ের নাতনি থালেক।

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 3

রিবিকা উহার ঘরের নকদের ছাড়তে আর চাকরের সাথে ইসহাকের গৃহে যেতে রাজি হলেক। উহার পৌঁছি যাবার পর ইসহাক উহাকে বেহা করলেক।

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 4

অনেককাল পরে, অব্রাহাম মারা গেলেক আর নিয়মের সউ সব প্রতিজ্ঞা যা ঈশ্বর উহার প্রতি করথালেক সউ ইসহাক কে দিবা হলেক । ঈশ্বর প্রতিজ্ঞা করথালেক যে অব্রাহামের অগণিত বংশ হবেক, কিন্তু ইসহাকের বউ, রিবিকার কোনো ছেনা হলেক নাই ।

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 5

ইসহাক রিবিকার তরে পার্থনা করলেক, আর ঈশ্বর উহাকে যমজ ছেনা দ্বারা গর্ভবতী হবার অনুমতি দিলেক। ছেনা দুইটা একনক আর নকের সাথে সংঘর্ষ করতে থালেক যেতবা উরা রিবিকার গর্ভেই থালেক, তাই রিবিকা ঈশ্বর কে জিগসালেক যে এটা কি রকম হচ্ছে।

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 6

ঈশ্বর রিবিকা কে বললেক, “তর পেটের ভিতর নু দুটা বেটা ছেনা নু দুটো জাতি উৎপন্ন হবেক। উরা একে অপরের সাথে সংঘর্ষ করবেক আর বড ছেনা ছোট ছেনার সেবা করবেক ।”

6. ৬. ঈশ্বর ইসহাক কে যোগাই দিলেক — ছবি 7

যেতবা রিবিকার ছেনা না জন্ম হলেক, বড ছেনা নাল রং ও চুলে ভর্তি বারাই আসলেক, আর উরা উহার নাম এষৌ রাখ্লেক। তারপরে ছোট ছেনা বড ছেনার গোঁঢালি ধরি বাড়াই আসলেক, আর উরা উহার নাম যাকোব রাখ্লেক।

এটি বাইবেলের গল্প থেকে নিবা হচ্ছে আদিপুস্তক ২৪:১-২৫:২৬

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।