7. ৭. ঈশ্বর যাকোবকে আশির্বাদ করলেক
যেতবা ছেনাপেনা গা বাঁড়ি উঠলেক, যাকোব ঘরে থাকতে পছন্দ করতেক, কিন্তু এষৌ শিকার করতে ভালো বাসতেক। রিবিকা যাকোব কে ভালোবাসতেক, কিন্তু ইসহাক এষৌ কে ভালোবাসতেক।
একদিন, যেতবা এষৌ শিকার নু ঘুরি আসলেক, অউ খুব ক্ষুদার্থ থালেক। এষৌ যাকোব কে বললেক, “তর রাধা খারাব দয়া করি আমাকে খাতে দে।” যাকোব উত্তর দিলেক, “প্রথমে তর বড় ছেনা হওয়ার অধিকার আমাকে দে।” অতএব এষৌ উহার বড় ছেনা হওয়ার অধিকার যাকোব কে দিদিলেক তারপর যাকোব এষৌ কে সামান্য খাবার দিলেক।
ইসহাক এষৌ কে উহার আশির্বাদ দিতে চাইলেক। কিন্তু উহার আশির্বাদ দিবার আগেই, যাকোব এষৌ হবার ভান করবার মত রিবিকা আর যাকোব উহার সঙ্গে ছল চাতুরি করলেক। ইসহাক বুড়া হই গেলা আর চোখে দেখতে পারলেক নাই। তাই যাকোব এষৌ জামা প্যান্ট পরি নিলেক আর উহার গলায় আর হাতে ছেলির চুল নাগাই নিলেক।
যাকোব ইসহাকের কাছে আসলেক আর বললেক, “আমি এষৌ আসছি যেন তুই আমাকে আশির্বাদ করু।” যেতবা ইসহাক ছেলির চুল মনে করলেক আর জামা প্যান্ট শুঁকলেক, অউ মনে করলেক যে এই এষৌ আর অউ উহাকে আশির্বাদ করলেক।
এষৌ যাকোব কে ঘৃণা করথালেক কেনে না অউ উহার বড় ছেনা হবার অধিকার চোর করথালেক, আর উহার পাওয়া আশির্বাদ চুরি কঁরি নিলেক। তাই অউ যাকোব কে উহার বাবা মঁরি যাবার পর ছুরি ও তাই মারি দিবার ব্যাবস্থা করথালেক।
কিন্তু রিবিকা এষৌর মনের কথা জানতে পারলেক। তাই অউ ও ইসহাক যাকোব কে উহার কুটুম রাকার কাছে দুরে পাঁঠাই দিলেক।
যাকোব রিবিকার কুটুম রাকার সঙ্গে অনেক বছর থাকলেক। সেই সময় অউ বেহা করলেক আর উহার বারোটা বেটা ছেনা আর একটা মায়া ছেনা হলেক। ঈশ্বর উহাকে অনেক ধনী কঁরি দিলেক।
কনানে উহার নিজের ঘর নু ২০ বছর থাকবার পর যাকোব উহার নিজের ঘরে আসলেক উহার ঘরের চাকর বাকর দের আর উহার সকল গরু মহিষ রাকে ও সঙ্গে কঁরি নি আসলেক।
যাকোব খুব ডরাই গেলেক, কেনে না এষৌ তখনও উহাকে ছুরি দি গুতাতে চাইতেক তারপর অউ অনেক গা গরু ছেলি পুরুস্কার এর মত এষৌর কাছে পাঁঠাই দিলেক। চাকর বাকররা গরু ছেলি নি আসলেক এষৌ কে বললেক “তর ভক্ত যাকোব তোকে এই গরু, ছেলি দের দিছে অউ শ্রীঘ্রই আসবেক।”
কিন্তু এষৌ যাকোব কে আগেই ক্ষমা কঁরি দিছে, আর উরা এক নক আর এক নকের সঙ্গে দেখা করতে আহ্লাদ হতেক। এরপর থাকতে যাকোব কনান দেশে সুখে শান্তিতে বসবাস করলেক। এরপর ইসহাক মঁরি গেলা, আর যাকোব আর এষৌ উহাকে করবর দিলেক। নিয়ম প্রতিজ্ঞা করি ঈশ্বর অব্রাহামকে দি থালেক, এতবা তা ইসহাক নু যাকোব এর কাছে পৌঁছিগেলা।
এটি বাইবেলের গল্প নিবা হচ্ছে ২৫:২৭-৩৩:২০,
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।