12. ইস্রায়লীয়াঙ্কের যাত্রা
ইস্রায়লীয়ানে মিশর ছাড়তে ভীষণ খুশি হিলা ৷ তানে আর দাস রইলানি, এবং তানে প্রতিজ্ঞার ভূমিতে যাইথালা ! মিশরবাসীয়ানে ইস্রায়লীয়য়াঙ্কের সেসব দিথালা যা তানে তাঙ্কের কাছে চায়থালা, এমনকি সোনা ও রুপা এবং অন্যান্য দামী বস্তু ৷ অন্যান্য দেশের কিছু লোক থাইলা য়ানে ঈশ্বরকে বিশ্বাস করতা এবং ইস্রায়লীয়য়াঙ্কের মিশর ছাড়ার সময় তানেও সাথে যাইথালা ৷
আর দিনের বেলায় ঈশ্বর মেঘের একটি লম্বা স্থম্ভের সাথে আর সেটিই আবার রাতের বেলায় আগুনের একটি লম্বা স্থম্ভের সাথে তাঙ্কের আগে আগে যাইথালা ৷ ঈশ্বর সবসময় তাঙ্কের সাথে সাথে থাইলা আর তাঙ্কের নির্দেশনা করথালা ৷ তাঙ্কের শুধু ঈশ্বরেকে অনুসরণ করতে হিতা ৷
অল্প কিছু সময় পরই, ফরৌণ আর তার লোকেয়ানে তাঙ্কের মন বদলিথালা, আর ইস্রায়লীয়য়াঙ্কের পূনরায় তাঙ্কের দাস করতে চায়থালা ৷ ঈশ্বর ফরৌনের হৃদয়কে কঠোর করথালা যেন লোকেয়ানে দেখতে পায় যে তিনিই সত্য ঈশ্বর, আর যেন বুঝতে পারেন যে, যীহোবা ফরৌনের এবং তার দেবতায়াঙ্কের তুলনায় বেশি শক্তিশালী ৷
তাই ফরৌণ আর তার সেনাগন ইস্রায়লীয়য়াঙ্কের দাস করতে তাঙ্কের ধাওয়া করথালা ৷ যখন ইস্রায়লীয়ানে দেখলা যে, মিশরের সেনা য়ানে তাঙ্কের পিছনে আইসেটে, তানে বুঝতে পারলা তানে ফাঁদে পড়ছে ফরৌনের সেনা আর লাল সমুদ্রের মাঝে। তানে ভীষণ ভয় পায়থালা আর চিৎকার করথালা, “কেনি আমনে মিশরদেশ ছাড়থিলি? আমনে মারা পড়লি!”
মোশী ইস্রায়লীয়য়াঙ্কের কইথালা, “ভয় পাওনি !ঈশ্বর তোমাঙ্কের জন্য আজ লড়াই করবেন আর তোমাঙ্কের রক্ষা করবেন৷”তখন ঈশ্বর মোশীকে কইথালা, “লোকেয়াঙ্কের কও লাল সমুদ্রের দিকে আগিতে”।
তখন ঈশ্বর মেঘের স্থম্ভটিকে সরিদিলা আর সেটিকে ইস্রায়লীয়য়াঙ্কের আর মিশরীয়য়াঙ্কের মধ্যে রাখি দিলা যেন মিশরীয়য়ানে ইস্রায়লীয়য়াঙ্কের দেখতে নাই পায়৷।
ঈশ্বর মোশীকে কইথালা সমুদ্রের দিকে হাত উঠিতে আর জলকে দুভাগ করতে ৷ তারপর ঈশ্বর বাতাসের দ্বারা ডান ও বাম দিকের জলকে ধাক্কা দিথালা, যেন সমুদ্রের মাঝে একটি পথ তৈরী হিথায় ৷
ইস্রায়লীয়ানে সমুদ্রের দুপাশের জলের দেওয়ালের মাঝখানের শুকনো পথ দিকি হাটিকি পার হিলা ৷
তার পর ঈশ্বর মেঘের স্থম্ভটিকে পথনু সরি লিলা যেন মিশরীয়ানে দেখতে পায় যে ইস্রায়লীয়ানে পালিযাইটে ৷ মিশরীয়ানে ঠিক করলা যে তানে তাঙ্কের তাড়া করবে ৷
তাই তানে ইস্রায়লীয়য়ানে সমুদ্রের পথটার মাধ্যমে পিছু লিলা, কিন্তু ঈশ্বর তাঙ্কের ভয়ভীত করথালা আর তাঙ্কের রথগুলাকে আটকি দিথালা। তানে চিৎকার করথালা, “পালাও! ঈশ্বর ইস্রায়লীয়য়াঙ্কের পক্ষে লড়াই করথালা !”
ইস্রায়লীয়য়ানে সুরক্ষিতভাবে ওপাশে যাওয়ার পর, ঈশ্বর মোশীকে কইথালা তুমি তোমার হাত আবার বাড়াও ৷ যখন তিনি তা করথলা, মিশরীয় সেনার উপর জলরাশি আইসিকি পড়থালা আর পুনরায় নিজ জায়গায় চালি আইলা মিশর সেনা ডুবে গেলা ৷
যখন ইস্রায়লীয়য়ানে দেখলা যে মিশরীয়য়ানে মরি যাইচ্ছে,তানে ঈশ্বরের উপরে বিশ্বাস করলা এবং বিশ্বাস করলা যে মোশী ঈশ্বরের একজন ভাববাদী৷
ইস্রায়লীয়য়ানে ভীষণ উৎসাহের সাথে আনন্দ করলা কেননা ঈশ্বর তাঙ্কের মৃত্যু আর দাসত্বেনু থেকে রক্ষা করথালা ৷ এখন তানে ঈশ্বরের সেবার্থে স্বাধীন থাইলা ৷ ইস্রায়লীয়য়ানে তাঙ্কের নতুন স্বাধীনতার জন্য নানান গান গাইথালা আর ঈশ্বরের স্তুতিবাদ করথালা কেনিনা তিনি মিশরের সেনায়াঙ্কেরনু তাঙ্কের রক্ষা করথালা।
ঈশ্বর ইস্রায়লীয়াঙ্কের প্রতি বছর নিস্তারপর্ব্ব পালন করতে আজ্ঞা দিথালা এটা স্বরণ করার জন্য যে ঈশ্বর কী করিকি মিশরীয়ায়াঙ্কের উপর বিজয় দিথালা আর দাসত্বনু তাঙ্কের উদ্ধার করথালা ৷ তানে এটাকে পালন করলা একটা নিখুঁত ভেড়ার বলি, সেটাকে তাড়ীশূন্য রুটির সাথে আহার করিকি ৷
একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-যাত্রাপুস্তক ১২:৩৩-১৫:২১
উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।