13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 1

ঈশ্বর ইস্রায়লীয়াঙ্কের লাল সমুদ্রের মধ্যে দিকি লিকি আসার পর, তিনি তাঙ্কের নির্জনপ্রদেশ দিকি একটি সীনয় নামক পর্বতে লিকি আইলা ৷ এটিই হিলা সেই পর্বত যেখানে মোশী জ্বলন্ত ঝোপ দেখথালা ৷পর্বতের তলদেশে লোকেয়ানে তাঙ্কের তাম্বু বানিলা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 2

ঈশ্বর মোশীকে আর ইস্রায়লী লোকয়াঙ্কে কইথালা, “যদি তোমানে আমার ও আমার নিয়মের প্রতি আজ্ঞাকারী হত, তবে তোমানে আমার নিজ ভাগ, একটি রাজকীয় রাজবর্গ এবং একটি পবিত্র জাতি হবে৷।

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 3

তিন দিন পর, আধ্যাত্মিক রূপে লোকেয়ানে নিজেয়াঙ্কের প্রস্তুত করার পর, ঈশ্বর সীনয় পর্বতের চূড়ায় মেঘগর্জন, বিদ্যুৎ, ধুম্র আর অতিশয় উচ্চস্বরে তুরীধ্বনীর সাথে নামি আইলা ৷ কেবল মোশীরই পর্বতের উপরে চড়ার অনুমতি থাইলা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 4

তখন ঈশ্বর তাঙ্কের নিয়ম দিলা আর কইথালা, “আমি সদাপ্রভু, তোমাঙ্কের ঈশ্বর, যিনি মিশর দেশের দাসত্বনু তোমাঙ্কের মুক্তি দিথালা ৷ অন্য দেব-দেবীর উপাসনা করনি ৷”

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 5

“কোনো রকম মূর্তি বানিকিও না এবং তাঙ্কের উপাসনা করনি, কেননা আমি, সদাপ্রভু, আমি স্বগৌরব রক্ষনে উদযোগী ঈশ্বর ৷ আমার নাম অনর্থক বা অসন্মান পদ্ধতিতে ব্যবহার করনি ৷ বিশ্রাম দিন পবিত্র রূপে পালন কর ৷ ছয় দিনে তোমাঙ্কের সকল কর্ম কর, সপ্তম দিনটি হল তোমাঙ্কের বিশ্রামের ও আমাকে স্বরণ করার দিন৷।

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 6

“তোমানে পিতা ও মাতাকে সম্মান কর, হত্যা করনি ৷ ব্যভিচার করনি ৷ চুরি করনি ৷ মিথ্যা কওনি ৷ প্রতিবেশীর স্ত্রীর, তার গৃহের, অথবা তার কোনো কিছুর প্রতি লোভ করনি ৷”

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 7

তার পর ঈশ্বর এই দশ আজ্ঞা দুটি পাথরের ফলকে লিখথালা আর মোশীকে দিথালা ৷ ঈশ্বর আরও অন্যান্য নিয়ম ও বিধি দিথালা অনুসরণ করার জন্য ৷ যদি লোকেয়ানে এই নিয়মবিধি গুলাকে পালন করে, তাবে ঈশ্বর প্রতিজ্ঞা করথালা যে তিনি তাঙ্কের অর্শিবাদ করবে ও রক্ষা করবে ৷ যদি তানে অমান্য করে তবে ঈশ্বর তাঙ্কের দন্ড দিবে ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 8

ঈশ্বর ইস্রায়লীয়দের একটি তাম্বু বানাবার একটা বিশদ বিবরণও দিথালা যা তিনি চায়থালা যেন তানে সেটার নির্মান করে ৷ এটিকে মিলনতাম্বু কওয়া হিতা, আর এটির দুটি কক্ষ থাইলা, একটি বিরাট পর্দার মাধ্যমে সেটি ভাগ থাইলা ৷ কেবল মহাযাজকেরই পর্দার পেছনের কক্ষে প্রবেশের অনুমতি থাইলা, কেননা সেখানে ঈশ্বর বাস করতা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 9

যেকেউ ঈশ্বরের নিয়মের অমান্য করতা সে একটা পশু মিলন তাম্বুর বেদীর সামনে ঈশ্বরের কাছে উৎসর্গ করতা ৷ এক যাজক পশুটিকে বলি দিতা আর তা বেদির অগ্নিতে নিক্ষেপ করতা। বলি হওয়া পশুটির রক্ত সেই ব্যক্তির পাপকে ঢাকি দিতা আর তাকে ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধ করতা ৷ ঈশ্বর মোশীর ভাই হারোন এবং হারোনের বংশকে তার যাজক রূপে নির্বাচন করথালা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 10

লোকেয়ানে ঈশ্বরের দিওয়া সকল নিয়ম মানতে, আর কেবল যীহোবা ঈশ্বরকেই উপাসনা করতে, আর তার বিশেষ প্রজা হিতে রাজি হিলা ৷ কিন্তু ঈশ্বরকে প্রতিজ্ঞা করার অল্প কিছু কাল পর, তারা ভয়ানকভাবে পাপ করলা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 11

বহু দিন ধরিকি, মোশী সীনয় পর্বত শৃঙ্গে ঈশ্বরের সাথে কথা কইথালা ৷ লোকেয়ানে তার ফিরি আসার অপেক্ষায় ক্লান্ত হিকি পরথালা ৷ তাই তানে হারোনের কাছে সোনা লিকি আইলা এবং তাকে তাঙ্কের জন্য একটি মূর্তি বানিতে কইথালা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 12

হারোন একটি বাছুরের আকৃতির একটি সোনার মূর্তি তৈরী করথালা ৷ লোকেয়ানে সেই মূর্তির ঘটা করে পুজো করা আরম্ভ করে দিলা আর তার সামনে বলিসমূহ উৎসর্গ করলা ৷ ঈশ্বর তাঙ্কের পাপের জন্য ভীষণ রাগি গিলা আর তাঙ্কের ধ্বংস করতে চায়থালা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 13

কিন্তু মোশী তাঙ্কের জন্য প্রার্থনা করথালা আর ঈশ্বর তার প্রার্থনা শুনথালা আর তাঙ্কের ধ্বংস করলানি ৷ যখন মোশী পর্বত থেকে নামি আইলা আর মূর্তি দেখথালা, তিনি এত বেশি ক্রুদ্ধ হিলা যে তিনি পাথর ফলকগুলো ভেঙ্গে ফেলথালা যেগুলোর উপর ঈশ্বর দশ আজ্ঞা লিখথালা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 14

তারপর মোশী সেই মূর্তিতা টাকে ধূলিসাৎ হওয়া পর্যন্ত ভাঙ্গথালা, সেই ধূলিকণা জলে মিশি দিথালা আর তা লোকেয়াঙ্কের পান করিথালা ৷ ঈশ্বর সেই লোকেয়াঙ্কের উপর এক মহামারী পাঠিথালা আর বহু লোক মারি গেলা ৷

13. ইস্রায়েলের সাথে ঈশ্বরের নিয়ম — ছবি 15

মোশী পুনরায় পর্বতে উঠথালা আর প্রার্থনা করথালা যেন ঈশ্বর লোকেয়াঙ্কের ক্ষমা করে ৷ ঈশ্বর মোশীর কথা শুনথালা আর তাঙ্কের ক্ষমা করথালা ৷ মোশী পুনরায় পাথরের ফলকে দশ আজ্ঞা লিখথালা যা তিনি ভাঙ্গি ফেলথালা ৷ তারপর ঈশ্বর ইস্রায়লীয়াঙ্কের সীনয় পর্বতনু প্রতিজ্ঞার ভূমির দিকে লি থাইলা ৷

একটি বাইবেল কাহানি: নেওয়া হয়েছে-যাত্রাপুস্তক ১৯-৩৪

রিডারে পড়ুন

উন্মুক্ত লাইসেন্সের (CC BY-SA 4.0) অধীনে ব্যবহার, অভিযোজন ও ভাগ করার জন্য বিনামূল্যে।